ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  শনিবার | ২৫ এপ্রিল ২০২৬ | ১২ বৈশাখ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ১৯:৩৮
চলমান বার্তা:
চারদিন বন্ধের পর বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে আমদানি–রপ্তানি শুরু
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ১৭:৪৭  (ভিজিটর : )

ভারতে পশ্চিমবঙ্গে নির্বাচনের কারণে তিন দিন এবং শুক্রবার সরকারি ছুটি মিলিয়ে মোট চারদিন বন্ধ থাকার পর বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে আমদানি–রপ্তানি কার্যক্রমসহ ইমিগ্রেশন সেবা পুনরায় শুরু হয়েছে।

শনিবার (২৫ এপ্রিল) সকালে অফিস কার্যক্রম শুরু হওয়ার পর ভারত ও ভুটান থেকে এলসি পাথর আমদানি কার্যক্রম চালু হয়। সকালেই ভারত থেকে প্রায় ১০০টি ট্রাক এবং ভুটান থেকে ১৫০টি ট্রাক বিভিন্ন পণ্য নিয়ে আসার কথা ছিল। তবে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ১৯৬টি ট্রাক পাথর, আদা ও সুগার নিয়ে বাংলাবান্ধা স্থলবন্দরে প্রবেশ করে। সন্ধ্যা ৬টার মধ্যে আরও কয়েকটি ট্রাক ইয়ার্ডে পৌঁছাবে বলে জানিয়েছেন সিএন্ডএফ ব্যবসায়ীরা।

অন্যদিকে বাংলাদেশ থেকে ৭৬টি ট্রাক সোয়াবিন অয়েল, কটন, জুট রোলসহ বিভিন্ন পণ্য নিয়ে ভারতে রপ্তানির উদ্দেশ্যে ছাড়ে। একই সঙ্গে ইমিগ্রেশন কার্যক্রমও স্বাভাবিকভাবে চালু রয়েছে।

বাংলাবান্ধা স্থলবন্দর ও ইমিগ্রেশন সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বলেন, চারদিন পর বন্দরের কার্যক্রম পুনরায় শুরু হয়েছে। প্রতিদিন ভারত ও ভুটান থেকে প্রায় ২৫০টি ট্রাক পণ্য নিয়ে বন্দরে আসে। কার্যক্রম শুরু হওয়ায় শ্রমিক ও ব্যবসায়ীদের মধ্যে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে।

বাংলাবান্ধা স্থলবন্দরের ব্যবস্থাপক আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, ভারতের পশ্চিমবঙ্গে লোকসভা নির্বাচন এবং সরকারি ছুটির কারণে চারদিন বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে আমদানি–রপ্তানি ও ইমিগ্রেশন কার্যক্রম বন্ধ ছিল।

প্রতিনিধি/আরএইচ
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
জ্বালানি দাম বৃদ্ধি নিয়ে পণ্য মূল্যে বড় প্রভাব পড়ার সুযোগ নেই: বাণিজ্যমন্ত্রী
জ্বালানি দাম বৃদ্ধি নিয়ে পণ্য মূল্যে বড় প্রভাব পড়ার  সুযোগ নেই: বাণিজ্যমন্ত্রী
হাজার চেষ্টা করেন, ‘ওই আওয়ামী লীগ’ হতে পারবেন না: জামায়াত আমির
হাজার চেষ্টা করেন, ‘ওই আওয়ামী লীগ’ হতে পারবেন না: জামায়াত আমির
দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় জঙ্গি হামলার আশঙ্কা, কী বলছে ডিএমপি
দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় জঙ্গি হামলার আশঙ্কা, কী বলছে ডিএমপি
এসএসসির প্রশ্ন দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগে গ্রেপ্তার ৪
এসএসসির প্রশ্ন দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগে গ্রেপ্তার ৪
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg