ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  শনিবার | ২৫ এপ্রিল ২০২৬ | ১২ বৈশাখ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ১৬:২৫
চলমান বার্তা:
রাজধানীর যে ১১ পাম্পে ‘ফুয়েল পাস’ বাধ্যতামূলক
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ১৪:৩২ আপডেট: ২৫.০৪.২০২৬ ১৪:৩৩  (ভিজিটর : )

রাজধানীর ১১টি ফিলিং স্টেশনে কিউআর কোডভিত্তিক ‘ফুয়েল পাস’ অ্যাপ ব্যবহার বাধ্যতামূলক করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। সরকারের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের আইসিটি শাখা থেকে সম্প্রতি এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, আগামী ২৮ এপ্রিল থেকে এসব ফিলিং স্টেশনে মোটরসাইকেল চালকদের ‘ফুয়েল পাস’ অ্যাপের মাধ্যমে বাধ্যতামূলকভাবে জ্বালানি সংগ্রহ করতে হবে। দেশব্যাপী জ্বালানি সরবরাহব্যবস্থাকে আরও স্বচ্ছ, আধুনিক ও শৃঙ্খলাবদ্ধ করার লক্ষ্যে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) পরীক্ষামূলকভাবে এই উদ্যোগ গ্রহণ করেছে।

যেসব ফিলিং স্টেশনে এই নিয়ম কার্যকর হচ্ছে সেগুলো হলো- শাপলা চত্বরের করিম এন্ড সন্স, মহাখালীর ইউরেকা এন্টারপ্রাইজ, উত্তরার এয়ারপোর্ট সংলগ্ন মাসুদ হাসান ফিলিং স্টেশন, তেজগাঁও শিল্প এলাকার মেসার্স সততা এন্ড কম্পানী, মিরপুর ১৪ নম্বরের ইব্রাহিমপুরের মেসার্স দিপ্ত ফিলিং স্টেশন এবং তেজগাঁওয়ের শহিদ তাজউদ্দিন আহম্মেদ সরণির মেসার্স কামাল ট্রেডিং এজেন্সী।

তালিকায় আরও রয়েছে- গাবতলীর মেসার্স এস পি ফিলিং স্টেশন লিমিটেড, তেজগাঁওয়ের সিটি ফিলিং স্টেশন, উত্তরার সেবা গ্রীন ফিলিং স্টেশন, মিরপুর-২ এর স্যাম এসোসিয়েটস এবং কালশী রোডের সুমাত্রা ফিলিং স্টেশন।

সংশ্লিষ্ট ফিলিং স্টেশনগুলোকে নির্ধারিত তারিখ থেকে অ্যাপের মাধ্যমে জ্বালানি সরবরাহের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। 

প্রযুক্তিনির্ভর এই ব্যবস্থা সফল হলে ভবিষ্যতে এর পরিধি আরও বাড়ানো হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

দেশবার্তা/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
জ্বালানি দাম বৃদ্ধি নিয়ে পণ্য মূল্যে বড় প্রভাব পড়ার সুযোগ নেই: বাণিজ্যমন্ত্রী
জ্বালানি দাম বৃদ্ধি নিয়ে পণ্য মূল্যে বড় প্রভাব পড়ার  সুযোগ নেই: বাণিজ্যমন্ত্রী
হাজার চেষ্টা করেন, ‘ওই আওয়ামী লীগ’ হতে পারবেন না: জামায়াত আমির
হাজার চেষ্টা করেন, ‘ওই আওয়ামী লীগ’ হতে পারবেন না: জামায়াত আমির
দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় জঙ্গি হামলার আশঙ্কা, কী বলছে ডিএমপি
দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় জঙ্গি হামলার আশঙ্কা, কী বলছে ডিএমপি
এসএসসির প্রশ্ন দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগে গ্রেপ্তার ৪
এসএসসির প্রশ্ন দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগে গ্রেপ্তার ৪
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg