ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  শনিবার | ২০ জুন ২০২৬ | ৬ আষাঢ় ১৪৩৩ 

সর্বশেষ আপডেট: শনিবার, ২০ জুন, ২০২৬, ১৬:৪৪
চলমান বার্তা:
শব্দকথার গান ও কবিতায় সাহিত্য আড্ডা অনুষ্ঠিত
হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৬ এপ্রিল, ২০২৬, ১৪:১৮  (ভিজিটর : )

এ সময়ের জনপ্রিয় প্রবাসী কবি কামরুন নাহার রুনুর দেশে আগমন উপলক্ষে শব্দকথা সাহিত্য-সংস্কৃতি পরিষদের আয়োজনে গান ও কবিতায় সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ এপ্রিল) বিকেল ৪টায় হবিগঞ্জের গ্রীন ভিলেজ পার্কে এ আয়োজন অনুষ্ঠিত হয়। 

শব্দকথা সাহিত্য-সংস্কৃতি পরিষদের আহ্বায়ক কবি মনসুর আহমেদের সভাপতিত্বে এবং সদস্য সচিব আখতারুজ্জামান তরপদার জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ মহিলা কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর জাহান আরা খাতুন, বিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞ ডা. জমীর আলী, কবি ও কথাসাহিত্যিক তাহমিনা বেগম গিনি এবং বৃন্দাবন সরকারি কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ড. সুভাষ চন্দ্র দেব।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন কবি ও নাট্যকার বাবুল আহমেদ মল্লিক, শব্দকথা’র উপদেষ্টা মো. আবদুল্লাহ, কবি বাদল কৃষ্ণ বণিক, অরবিন্দ মল্লিক, হবিগঞ্জ সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক এম এ ওয়াহিদ, কবি অপু চৌধুরী, কথাসাহিত্যিক সিদ্দিকী হারুন এবং কবি লুৎফুন নীরা প্রমুখ।

কবিতা আবৃত্তি করেন সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক হাবিব খোকন, কবি ও গীতিকার আইয়ুব আলী খান, কবি কে এম তালুকদার তোফায়েল এবং কবি তাইজুল ইসলাম।

সংগীত পরিবেশন করেন নুরুন্নাহার শিমুল, শান্তা দেব ও হৃদয় বৈষ্ণব।

অনুষ্ঠানে সম্মানিত অতিথিরা বলেন, “আমাদের সমাজে নানাবিধ অবক্ষয় চলছে। সেখান থেকে বের হয়ে উন্নত, সমৃদ্ধ ও আধুনিক বাংলাদেশ গড়ার জন্য সাহিত্য-সংস্কৃতি চর্চার মাধ্যমে মননশীল ও মানবিক প্রজন্ম গড়ে তুলতে হবে। এই কাজটিই করে যাচ্ছে শব্দকথা।”

প্রতিনিধি/আরএইচ

মতামত লিখুন:
আরও পড়ুন 
https://thedailydeshbarta.com/ad/1781938701_RightPanelSquare.jpg
Loading...
Loading...
দেশবার্তা    বিজ্ঞাপন    সার্কুলেশন    শর্তাবলি ও নীতিমালা    গোপনীয়তা নীতি    যোগাযোগ   
স্বত্ব © ২০২৬ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।