ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  শনিবার | ২০ জুন ২০২৬ | ৬ আষাঢ় ১৪৩৩ 

সর্বশেষ আপডেট: শনিবার, ২০ জুন, ২০২৬, ১৭:৩৯
চলমান বার্তা:
পিস হোম লীডোতে ইনার হুইল ক্লাব অব লোবেলিয়ার শীতবস্ত্র বিতরণ ও সহায়তা কার্যক্রম
দেশবার্তা প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬, ১৫:৪৬  (ভিজিটর : )

পিস হোম লীডো একটি স্বেচ্ছাসেবী সংগঠন, যা সমাজের বিভিন্ন স্থান থেকে পথশিশুদের উদ্ধার করে তাদের সার্বিক সুযোগ-সুবিধা নিশ্চিত করার মাধ্যমে সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে কাজ করে যাচ্ছে। সংগঠনটির তত্ত্বাবধানে বঞ্চিত শিশুদের পাঠ্য ও ধর্মীয় শিক্ষা, খেলাধুলা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে দক্ষ করে গড়ে তোলা হচ্ছে।

ইনার হুইল ক্লাব অব লোবেলিয়া, ডিস্ট্রিক্ট ৩৪৫-এর পক্ষ থেকে পিস হোম লীডোকে প্রতি মাসে নিয়মিত আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে। এছাড়াও ক্লাবের দুইজন প্রেসিডেন্ট, একজন সেক্রেটারি এবং চারজন ট্রেজারার—মোট সাতজন সদস্য শিক্ষার্থীদের ব্যক্তিগত দায়িত্ব গ্রহণ করেছেন এবং তাদের মাসিক বৃত্তি প্রদান করছেন। এ সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে দুই বছরের জন্য একটি সমঝোতা স্মারক (MOU) স্বাক্ষরিত হয়েছে।

এরই ধারাবাহিকতায় শনিবার (৩ জানুয়ারি) ইনার হুইল ক্লাব অব লোবেলিয়ার উদ্যোগে পিস হোম লীডোর শিশু-কিশোরদের মাঝে কম্বল ও শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে ক্লাবের প্রেসিডেন্ট সাজেদা আক্তার লিপি, ট্রেজারার রুকসানা নেওয়াজ এবং সদস্য ফাতিমা হাসনাত ও নাসরিন সুলতানা উপস্থিত ছিলেন।

এ ধরনের মানবিক উদ্যোগ সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

দেশবার্তা/আরএইচ
মতামত লিখুন:
আরও পড়ুন 
https://thedailydeshbarta.com/ad/1781938701_RightPanelSquare.jpg
Loading...
Loading...
দেশবার্তা    বিজ্ঞাপন    সার্কুলেশন    শর্তাবলি ও নীতিমালা    গোপনীয়তা নীতি    যোগাযোগ   
স্বত্ব © ২০২৬ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।