ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  রোববার | ২৬ এপ্রিল ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: রোববার, ২৬ এপ্রিল, ২০২৬, ২০:২২
চলমান বার্তা:
ভূমিদস্যুদের নাম বলেননি আসিফ নজরুল
আসিফ নজরুলের ফেসবুক পোস্ট
প্রকাশ: রোববার, ২৬ এপ্রিল, ২০২৬, ১৫:৪২ আপডেট: ২৬.০৪.২০২৬ ১৭:৪৪  (ভিজিটর : )
ফাইল ছবি

ফাইল ছবি

ড. আসিফ নজরুল রোববার বেলা ২টা ৫৮ মিনিটে ফেসবুকে একটি পোস্ট দেন, যার শিরোনাম, ভূমিদস্যূ ভাই, অভিনন্দন!

সদ্যবিদায়ী অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টার লিখাটি হুবহু পত্রস্থ করা হলো:

ভূমিদস্যুদের পত্রিকাগুলো আমার বিরুদ্ধে আদাজল খেয়ে নেমেছে। সাক্ষ্য নেই, প্রমান নেই, যা খুশী লিখে যাচ্ছে তারা। এমন উদ্ভট দাবী পর্যন্ত করেছে যে আমি নাকি আমার সন্তানের নামে ইস্কাটনে বাড়ি কিনে ফেলেছি। 

ভূমিদস্যু ভাই, আপনাদের  তো অনেক ক্ষমতা, অনেক সাংবাদিক, অনেক প্রভাব। সেই বাড়ী কেনার ডকুমেন্টা দেখান না পারলে! যদি পারেন, আপনাদের সব অভিযোগ মাথায় পেতে নিবো। 

এর বছরখানেক আগে, আমেরিকায় বাড়ী কিনে ফেলেছি দাবী করেছিল এক বিষধর ইউটিউবার। আমেরিকায় বাড়ী কিনলে তার তথ্য প্রমান যে কারো পক্ষে যোগাড় করা সম্ভব। আমি সবাইকে চ্যালেঞ্জ করলাম তথ্য প্রমান দিতে। সেটা কেউ পারলোনা। পারার কথাও না, কারণ এরকম কিছু কখনো হয়নি। কিন্তু নতুন প্রচারনা থেমে থাকলোনা তাতে। 

২. উপদেষ্টা জীবন শেষ হওয়ার পর অনেকে নেমে পরলেন নতুন উদ্যমে। একটি ভুঁইফোঁড় অনলাইন ফটোকার্ড বানিয়ে দাবি করা হলো—আমি নাকি ১৫ হাজার কোটি টাকা পাচার করেছি! প-নে-র হাজার কোটি! এই সংবাদ বিশ্বাস করা দুরের কথা,  উন্মাদ ছাড়া করো শেয়ার করার কথা না।  এমন উন্মাদের অভাব হলো না দেশে।  
 
কিছুদিন বিরতির পর ১৫ হাজার কোটি টাকা নেমে এলো ১০০ কোটি টাকায়।  সাব-রেজিষ্ট্রার বদলীতে নাকি অনিয়মের মাধ্যমে এই দূর্ণীতি হয়েছে। অথচ আইন মন্ত্রণালয় নিজেই বিবৃতি দিয়ে জানায়—কোনো অনিয়ম হয়নি। বরাবরের মতোই এক স্তর থেকে অন্য স্তরে বদলি হয়েছে, এবং অনেক ক্ষেত্রেই সংশ্লিষ্ট ব্যক্তিদের আবেদনের ভিত্তিতেই তা হয়েছে। জানালো, যাঁর নাম উল্লেখ করে অভিযোগ করা হয়েছে, তিনিও নিজে পারিবারিক কারণে বদলির আবেদন করেছিলেন।

বিবিসির সাথে সাক্ষাৎকারে আমি নিজেও এসব বললাম। ব্যাখ্যা করলাম কেন জুলাই গণঅভ্যূত্থানের পর অন্য সব জায়গার মতো সাব-রেজিষ্ট্রার বদলীও প্রয়োজন হয়ে পড়েছিল এবং এটি জুলাই গনঅভ্যূত্থানকারীদের অনেকে কতো তীব্রভাবে দাবী করেছিলেন। 

তাদের বোধদয় হলো না তবু। অবিকল আগের রিপোর্ট আমার বা আইন মন্ত্রনালয়ের বক্তব্য ছাড়াই কপি করে (এবং আরো কিছু উদ্ভট অভিযোগ জুড়ে) ছাপাতে শুরু করলো ভূমিদস্যুর পত্রিকাগুলো। সাব-রেজিষ্ট্রার শুধু না, আইন কর্মকর্তা, বিচারক, রিক্রুটিং এজেন্ট, জামিন প্রক্রিয়া- সব জায়গায় দূর্নীতি করে আমি নাকি ফাটিয়ে ফেলেছি! 

৩. প্রথমে এরা পত্রিকায় খবর ছাপে, তারপর সেটা ফটোকার্ড বানিয়ে অনলাইনে ছড়ায়, এরপর নিজেদের লোকজন বিভিন্ন মাধ্যমে গিয়ে তা প্রচার করে। 

দিনের পর দিন যায়, তাদের এই নির্মম অপপ্রচার একটুও থামে না। কোথাও একটা তথ্য প্রমান নেই, সাক্ষ্য নেই,. কোন দলিল নেই, কোন ফোনালাপ ও ম্যাসেজ নেই! স্রেফ একের পর শত শত কোটি টাকার দূনীতির লোমহর্ষক অভিযোগ। 

আমি ফুলার রোডে বিশ্ববিদ্যালয়ের কোয়ার্টারে থাকি, বাজারে গিয়ে ছোট সাইজের মাছ কিনি, অধিকাংশ সময় মেশিন রিকশায় চড়ি, বাচ্চার স্কুল ছুটি হলে খাওয়ার জন্য বিশ টাকার চিপস্ কিনে দেই, কালেভদ্রে বাইরে বউয়ের সাথে কফি খেয়ে ছুটি কাটাই। আমাকে আর আমার জীবনযাপন দেখে কারো ইচ্ছে হয় কিভাবে হাজার হাজার কোটি টাকার দূর্ণীতির কিচ্ছা লেখার! 

৪. ভূমিদস্যু (এবং বিভিন্ন ধরনের দস্যু) ভাইজান আমার সালাম নিন। 

আমাকে কেউ কেউ বলে আপনাদের বিরুদ্ধে মামলা করতে, কেউ বলে প্রেস কাউন্সিলে যেতে। আমি যাইনা, কারণ আমি জানি যেয়ে লাভ নেই। আমার আছে একটা কলম, আপনাদের শত শত। আমার আছে একটা মামলা করার এনার্জী, আপনাদের আছে হাজার মামলা তুড়ি মেরে উড়িয়ে দেয়ার ক্ষমতা। আমার আছে মিথ্যে অভিযোগে আহত মন, আপনাদের আছে পাপের পাহাড়ে চড়ার উদ্ধত সাহস। 

ভূমিদস্যু ভাই আপনি বরং আমার অভিনন্দন গ্রহন করুন। এই দেশটা আপনার, আপনাদের মতো মানুষের। আমার মতো কারো না।

দেশবার্তা/এসবি/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
পুলিশের জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে: সংসদে প্রধানমন্ত্রী
পুলিশের জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে: সংসদে প্রধানমন্ত্রী
হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু, ঢাকাতেই ৫
হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু, ঢাকাতেই ৫
একনেকে ১৩ হাজার ৪৪৫ কোটি টাকার ১৪ প্রকল্প অনুমোদন
একনেকে ১৩ হাজার ৪৪৫ কোটি টাকার ১৪ প্রকল্প অনুমোদন
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg