ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  মঙ্গলবার | ২৮ জুলাই ২০২৬ | ১৩ শ্রাবণ ১৪৩৩ 

সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ১৯:৫৪
চলমান বার্তা:
এনসিপির নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা
দেশবার্তা প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২ মে, ২০২৬, ১৩:৩১ আপডেট: ০২.০৫.২০২৬ ১৬:০৫  (ভিজিটর : )

সংরক্ষিত নারী আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা করছে চিফ রিটার্নিং কর্মকর্তা। 

শনিবার (২ মে) এনসিপি যুগ্ম সদস্য সচিব ও দপ্তর সেলের সম্পাদক সালেহ উদ্দিন সিফাত এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সংরক্ষিত নারী আসনে এনসিপি থেকে নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন চিফ রিটার্নিং কর্মকর্তা। কিছুক্ষণের মধ্যে দাপ্তরিক কার্যক্রম শেষে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন বলে আমাদের জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। এনসিপির পক্ষ থেকে আমরাও কিছুক্ষণের মধ্যে ব্রিফ করবো।

সংরক্ষিত নারী আসনের নির্বাচনে এনসিপির যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণ করতে গত ২৭ এপ্রিল নির্বাচন কমিশনকে (ইসি) নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

এর আগে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২১ এপ্রিল নির্ধারিত সময়ের ১৯ মিনিট পরে নুসরাত তাবাসসুম মনোনয়নপত্র দাখিল করতে গেলে রিটার্নিং কর্মকর্তা তা গ্রহণ করেননি। এর বৈধতা নিয়ে রিট করেন তিনি।

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১২ মে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচন হবে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ছিল ২১ এপ্রিল এবং মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের তারিখ ছিল ২২ ও ২৩ এপ্রিল।

দেশবার্তা/আরএইচ
মতামত লিখুন:
আরও পড়ুন 
Loading...
Loading...
দেশবার্তা    বিজ্ঞাপন    সার্কুলেশন    শর্তাবলি ও নীতিমালা    গোপনীয়তা নীতি    যোগাযোগ   
স্বত্ব © ২০২৬ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।