ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  বুধবার | ৬ মে ২০২৬ | ২৩ বৈশাখ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: বুধবার, ৬ মে, ২০২৬, ১৮:৩৯
চলমান বার্তা:
তিস্তামুখ ঘাট থেকে বাহাদুরাবাদ ঘাট পর্যন্ত সড়ক ও রেলসেতু নির্মাণের দাবিতে মানববন্ধন
গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৬ মে, ২০২৬, ১৭:২৮  (ভিজিটর : )

তিস্তামুখ ঘাট থেকে বাহাদুরাবাদ ঘাট পর্যন্ত সড়ক ও রেলসেতু নির্মাণের দাবিতে গাইবান্ধার সাঘাটা উপজেলার উল্যাহ বাজার চৌমাথায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৬ মে) গাইবান্ধা সাঘাটা-ফুলছড়ি উন্নয়ন সংগঠনের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।

সংগঠনের সভাপতি হাসান মেহেদী বিদ্যুৎ-এর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সদস্য মাসুদুর রহমান মাসুদ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাঘাটা উপজেলা সভাপতি যোগেশ্বর বর্মণ, বোনারপাড়া রেলওয়ে জংশন রক্ষা কমিটির সমন্বয়ক সহকারী অধ্যাপক শাহ আলম প্রধান, অধ্যক্ষ নওয়াব আলী, সমাজসেবক রওশন হাবীব রোজ, আজাদুল ইসলাম, আবুল কালাম আজাদ, সোহরাব আলীসহ অনেকে।

বক্তারা বলেন, উত্তরাঞ্চল ও পূর্বাঞ্চলের মধ্যে দ্রুত, স্বল্পব্যয়ী ও কার্যকর যোগাযোগ স্থাপনের জন্য তিস্তামুখ ঘাট থেকে বাহাদুরাবাদ ঘাট পর্যন্ত একটি সড়ক ও রেলসেতু নির্মাণ করা জরুরি। তারা এটিকে দ্বিতীয় যমুনা সেতুর বিকল্প হিসেবে উল্লেখ করে দ্রুত বাস্তবায়নের দাবি জানান।

তারা আরও বলেন, রেলওয়ের জমি পূর্বেই অধিগ্রহণ করা থাকায় প্রকল্প বাস্তবায়নে ব্যয় তুলনামূলকভাবে কম হবে। এ সেতু নির্মিত হলে উত্তর জনপদের উন্নয়ন ত্বরান্বিত হবে এবং গাইবান্ধাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হবে।

প্রতিনিধি/আরএইচ
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
‘গ্রেপ্তার এড়াতে ঘন ঘন স্থান পরিবর্তন করছিলেন মাদ্রাসাশিক্ষক’
‘গ্রেপ্তার এড়াতে ঘন ঘন স্থান পরিবর্তন করছিলেন মাদ্রাসাশিক্ষক’
মমতা আমলে নিযুক্ত অবসরপ্রাপ্ত আমলাদের অফিসে আসায় নিষেধাজ্ঞা
মমতা আমলে নিযুক্ত অবসরপ্রাপ্ত আমলাদের অফিসে আসায় নিষেধাজ্ঞা
এপ্রিলে সড়ক-নৌ ও রেল দুর্ঘটনায় ৪৩৪ জনের মৃত্যু
এপ্রিলে সড়ক-নৌ ও রেল দুর্ঘটনায় ৪৩৪ জনের মৃত্যু
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg