মানিকগঞ্জে পাঁচ বছর বয়সী এক শিশু সৎ বাবার হাতে নির্যাতনের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। ভুক্তভোগী শিশুটি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
শনিবার (২ মে) জেলার সিংগাইর উপজেলায় এ ঘটনা ঘটে। অবস্থার অবনতি হলে সোমবার সকালে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
এ বিষয়ে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজহারুল ইসলাম বলেন, ঘটনাটি সম্পর্কে তারা অবগত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এখনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
প্রতিনিধি/আরএইচ