ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  সোমবার | ৪ মে ২০২৬ | ২১ বৈশাখ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: সোমবার, ৪ মে, ২০২৬, ১৯:৪৪
চলমান বার্তা:
হরমুজে মার্কিন যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইরানের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ৪ মে, ২০২৬, ১৭:৪৫ আপডেট: ০৪.০৫.২০২৬ ১৯:৪৬  (ভিজিটর : )

হরমুজ প্রণালিতে সতর্কবার্তা উপেক্ষা করায় মার্কিন নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইরান। দেশটির দাবি, জাস্ক দ্বীপের কাছে দুটি ক্ষেপণাস্ত্রের সাহায্যে এই হামলা চালানো হয়। 

ইরানের সংবাদ সংস্থা ফার্স নিউজ স্থানীয় সূত্রের বরাত দিয়ে আজ সোমবার এ তথ্য নিশ্চিত করেছে।

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) ঘনিষ্ঠ সূত্রগুলো জানিয়েছে, মার্কিন ওই জাহাজটি ইরানের নৌবাহিনীর দেওয়া সতর্কবার্তা উপেক্ষা করে তাদের জলসীমায় প্রবেশের চেষ্টা করছিল। জাস্ক দ্বীপের কাছে পৌঁছালে জাহাজটিকে লক্ষ্য করে দুটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়।

ফার্স নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষেপণাস্ত্রের আঘাতের পর মার্কিন ‘ফ্রিগেট’ জাহাজটি ওই এলাকা থেকে পিছু হটে যেতে বাধ্য হয়। তবে এই হামলার ফলে মার্কিন জাহাজের কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বা কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

এদিকে, এই হামলার বিষয়ে ওয়াশিংটনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া বা নিশ্চিতকরণ পাওয়া যায়নি। সাধারণত এ ধরনের ঘটনায় পেন্টাগন দ্রুত বিবৃতি দিলেও এবার এখন পর্যন্ত তারা নীরব রয়েছে।

এর আগেও ইরানের সামরিক বাহিনী দাবি করেছিল, তারা হরমুজ প্রণালিতে প্রবেশ করতে চাওয়া কিছু মার্কিন ডেস্ট্রয়ারকে বাধা দিয়েছে এবং তাদের অগ্রসর হতে দেয়নি। সাম্প্রতিক এই ঘটনাকে কেন্দ্র করে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।

বিশ্বের জ্বালানি তেল পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালিতে এ ধরনের পাল্টাপাল্টি অবস্থানের ফলে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি আরও অস্থিতিশীল হয়ে উঠতে পারে বলে মনে করা হচ্ছে।

দেশবার্তা/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
এশিয়ার সবচেয়ে দুর্বল মুদ্রা এখন ভারতীয় রুপি, থামছেই না দরপতন
এশিয়ার সবচেয়ে দুর্বল মুদ্রা এখন ভারতীয় রুপি, থামছেই না দরপতন
হরমুজে মার্কিন যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইরানের
হরমুজে মার্কিন যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইরানের
বাজার নিয়ন্ত্রণে ডিসিদের সহায়তা চাইলেন বাণিজ্যমন্ত্রী
বাজার নিয়ন্ত্রণে ডিসিদের সহায়তা চাইলেন বাণিজ্যমন্ত্রী
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg