ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  সোমবার | ৪ মে ২০২৬ | ২১ বৈশাখ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: সোমবার, ৪ মে, ২০২৬, ১৭:৫৭
চলমান বার্তা:
পশ্চিমবঙ্গে ১৮৩ আসনে বিজেপি, তৃণমূল এগিয়ে ১০২টিতে
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ৪ মে, ২০২৬, ১৩:৪২ আপডেট: ০৪.০৫.২০২৬ ১৬:০৪  (ভিজিটর : )

ভারতের পশ্চিমবঙ্গে আজ সোমবার (৪ মে) ভোট গণনা চলছে। চার ঘণ্টার গণনার পর দেখা যাচ্ছে বিজেপি এগিয়ে আছে ১৮৩টি আসনে। অপরদিকে মমতা ব্যানার্জির ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস ১০২টি আসনে এগিয়ে আছে।

অপরদিকে বিজিপিএম, সিপিআই (এম) এবং এআইএসএফ একটি করে আসনে এগিয়ে আছে। কিন্তু কেন্দ্রের প্রধান বিরোধী দল ভারতীয় কংগ্রেস কোনো আসনে এগিয়ে থাকতে পারেনি।

গত ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় পশ্চিমবঙ্গ বিধানসভার ২৯৪টি আসনে ভোট গ্রহণ হয়। ২৪ পরগনার একটি আসনের ভোট বাতিল করায় আজ ভোট গণনা হচ্ছে ২৯৩টি আসনের।

২৩ এবং ২৯ এপ্রিল ভোট হয়েছে রাজ্যে যথাক্রমে ১৫২ এবং ১৪২ আসনে। কড়া নিরাপত্তা, কমিশনের হাজার নিয়মের মাঝেও, পুনর্নির্বাচন হবে রাজ্যের এক বিধানসভা কেন্দ্রে। মে মাসে। সেই হিসেবে আজ গণনা হবে ২৯৩ কেন্দ্রের। 

এমনিতে বঙ্গ বিধানসভায় ম্যাজিক ফিগার ১৪৮। ২৯৩ আসনের গণনার হিসেবে, এক কমে ম্যাজিক ফিগার দাঁড়াবে ১৪৭-এ। সকাল আটটা থেকে শুরু গণনা। পোস্টাল ব্যালট দিয়ে শুরু হয়।

তারপর গণনা করা হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) নেওয়া ভোট। আজকের ফলাফল থেকেই নির্ধারিত হবে যে আগামী ৫ বছর পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতির মূল নিয়ন্ত্রণ থাকবে কাদের কাছে। 

দুপুরের মধ্যে জয়–পরাজয়ের গতিপ্রকৃতি জানা যাবে। তবে গণনা পুরোপুরি শেষ হতে কোনো কোনো কেন্দ্রে রাতও হয়ে যেতে পারে।

ভোট গণনায় বিশেষ নজর থাকবে ভবানীপুরে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তার প্রতিদ্বন্দ্বী বিধানসভার বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারীর ফলাফলের ওপর। 

কারণ, আজকের ফলাফলের ওপর ভিত্তি করেই এ দু’জনের মধ্যে একজন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হবেন।

দেশবার্তা/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
রাঙামাটিতে ছাত্রদলের নব কমিটি ঘিরে সংঘর্ষ, ১৪৪ ধারা জারি
রাঙামাটিতে ছাত্রদলের নব কমিটি ঘিরে সংঘর্ষ, ১৪৪ ধারা জারি
২০৮ প্রবাসী জুলাই যোদ্ধাকে ২৫ লাখ টাকা করে ক্ষতিপূরণ দিতে রুল
২০৮ প্রবাসী জুলাই যোদ্ধাকে ২৫ লাখ টাকা করে ক্ষতিপূরণ দিতে রুল
আগ্রাবাদে একীভূত হওয়া ব্যাংকগুলোতে আমানতকারীদের তালা
আগ্রাবাদে একীভূত হওয়া ব্যাংকগুলোতে আমানতকারীদের তালা
বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য চুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে রিট
বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য চুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে রিট
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg