ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  সোমবার | ৪ মে ২০২৬ | ২১ বৈশাখ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: সোমবার, ৪ মে, ২০২৬, ১৯:৪৪
চলমান বার্তা:
রাঙামাটিতে ছাত্রদলের নব কমিটি ঘিরে সংঘর্ষ, ১৪৪ ধারা জারি
রাঙামাটি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৪ মে, ২০২৬, ১৬:৫৫ আপডেট: ০৪.০৫.২০২৬ ১৮:৪৩  (ভিজিটর : )

রাঙামাটিতে জেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে কেন্দ্র করে সভাপতি গ্রুপ ও পদবঞ্চিত নেতাকর্মীদের মধ্যে দাওয়া-পাল্টা দাওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা শহরের কাঠালতলী এলাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

সোমবার (৪ মে) দুপুরে নির্ধারিত সময়ের মধ্যে কমিটি সংক্রান্ত বিরোধের সমাধান না হওয়ায় কাঠালতলীস্থ বিএনপি কার্যালয়ের সামনে পদবঞ্চিত নেতাকর্মীরা অবস্থান নেন। দুপুর আড়াইটার দিকে নবনির্বাচিত সভাপতি মো. অলি আহাদের সমর্থকরা গাড়িযোগে শোডাউন করতে গেলে তাদের লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করা হয়। এতে সভাপতি গ্রুপের কর্মীরা সেখান থেকে সরে যান।

পরে দুপুর ৩টার দিকে অলি আহাদ সমর্থকরা মিছিল নিয়ে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এলে উভয় পক্ষের মধ্যে দাওয়া-পাল্টা দাওয়া শুরু হয়। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ, সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে মোতায়েন রয়েছে। রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দিন জানান, অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে কাঠালতলীস্থ বিএনপি কার্যালয় ও আশপাশ এলাকায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে।

উল্লেখ্য, দীর্ঘ আট বছর পর গত শনিবার (২ মে) গভীর রাতে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির স্বাক্ষরিত ২৩ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়। এতে মো. অলি আহাদকে সভাপতি, নাঈমুল ইসলাম রনিকে সাধারণ সম্পাদক এবং গালিব হাসানকে সাংগঠনিক সম্পাদক করা হয়। পাশাপাশি ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়।

কমিটি ঘোষণার পর থেকেই পদবঞ্চিত নেতাকর্মীরা এর প্রতিবাদ জানিয়ে আসছেন। রোববার (৩ মে) সকালে তারা বনরূপা এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করে কাঠালতলীস্থ দলীয় কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে সড়কে টায়ার জ্বালিয়ে কমিটি বাতিলের দাবি জানান।

বিক্ষোভকারীরা অভিযোগ করেন, ঘোষিত কমিটিতে অযোগ্য ও বিতর্কিত ব্যক্তিদের স্থান দেওয়া হয়েছে। তাদের দাবি, কমিটির অনেকেই অছাত্র ও বিবাহিত, যা সংগঠনের গঠনতন্ত্র পরিপন্থী।

এ ঘটনায় রাঙামাটির রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

প্রতিনিধি/আরএইচ
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
এশিয়ার সবচেয়ে দুর্বল মুদ্রা এখন ভারতীয় রুপি, থামছেই না দরপতন
এশিয়ার সবচেয়ে দুর্বল মুদ্রা এখন ভারতীয় রুপি, থামছেই না দরপতন
হরমুজে মার্কিন যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইরানের
হরমুজে মার্কিন যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইরানের
বাজার নিয়ন্ত্রণে ডিসিদের সহায়তা চাইলেন বাণিজ্যমন্ত্রী
বাজার নিয়ন্ত্রণে ডিসিদের সহায়তা চাইলেন বাণিজ্যমন্ত্রী
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg