ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  সোমবার | ৪ মে ২০২৬ | ২১ বৈশাখ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: সোমবার, ৪ মে, ২০২৬, ১৯:৪৪
চলমান বার্তা:
হাম ও উপসর্গে এক দিনে ১৭ শিশুর মৃত্যু, আক্রান্ত ঢাকাতেই বেশি
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: সোমবার, ৪ মে, ২০২৬, ১৭:৪৮ আপডেট: ০৪.০৫.২০২৬ ১৮:৪১  (ভিজিটর : )
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দেশে হামের প্রকোপ ভয়াবহ আকার ধারণ করছে। গত ২৪ ঘণ্টায় (রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত) সারা দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১৭ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ১৫ জন মারা গেছে উপসর্গ নিয়ে এবং ২ জনের মৃত্যু নিশ্চিতভাবে হামে হয়েছে বলে জানানো হয়েছে।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে শুরু করে গত দেড় মাসে সারা দেশে হামে আক্রান্ত ও উপসর্গ নিয়ে ৩১১ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ৫২ জনের নিশ্চিত হামে মৃত্যু হয়েছে। আর ২৫৯ জন মারা গেছে হামের উপসর্গ নিয়ে।

একই সময়ে সারা দেশে ৫ হাজার ৪৬৭ জন শিশু নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে। এছাড়া হামের উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসা নিতে এসেছে ৪১ হাজার ৭৯৩ শিশু। আক্রান্ত ও মৃত্যুর এই পরিসংখ্যানে রাজধানীসহ ঢাকা বিভাগ সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, এখন পর্যন্ত ঢাকা বিভাগে হাম ও হাম সন্দেহে ১৬১ শিশুর মৃত্যু হয়েছে এবং আক্রান্ত হয়েছে ২২ হাজার ৭০৫ জন। গত ২৪ ঘণ্টায় যে ১৭ জন মারা গেছে, তার মধ্যে ১২ জনই ঢাকা বিভাগের।

বিশেষজ্ঞরা বলছেন, ঢাকা বিভাগে জনসংখ্যার ঘনত্ব বেশি হওয়ায় সংক্রমণের গতিও বেশি। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিকাদান কর্মসূচি জোরদারসহ আক্রান্ত শিশুদের দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে বলা হয়েছে।

দেশবার্তা/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
এশিয়ার সবচেয়ে দুর্বল মুদ্রা এখন ভারতীয় রুপি, থামছেই না দরপতন
এশিয়ার সবচেয়ে দুর্বল মুদ্রা এখন ভারতীয় রুপি, থামছেই না দরপতন
হরমুজে মার্কিন যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইরানের
হরমুজে মার্কিন যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইরানের
বাজার নিয়ন্ত্রণে ডিসিদের সহায়তা চাইলেন বাণিজ্যমন্ত্রী
বাজার নিয়ন্ত্রণে ডিসিদের সহায়তা চাইলেন বাণিজ্যমন্ত্রী
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg