ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  সোমবার | ২৭ এপ্রিল ২০২৬ | ১৪ বৈশাখ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ১৮:৪২
চলমান বার্তা:
চান্দিনায় ৯ বছর পর সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ১৬:৫৫  (ভিজিটর : )

কুমিল্লার চান্দিনা থানায় দায়ের করা একটি মামলার সাজাপ্রাপ্ত আসামি সোলেমান (৫৭)–কে ৯ বছর পর গ্রেফতার করেছে পুলিশ।

রোববার দিবাগত রাতে চান্দিনা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শামীম সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত সোলেমান চান্দিনা উপজেলার মাইজখার গ্রামের মৃত ফজর আলীর ছেলে।

চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আতিকুর রহমান জানান, সোলেমানের বিরুদ্ধে ২০১৭ সালের ১৫ ফেব্রুয়ারি চান্দিনা থানায় দণ্ডবিধির ৩২৬/৩০২/৩০৭/৩৪ ধারায় একটি মামলা ছিল। ওই মামলায় তিনি সাজাপ্রাপ্ত আসামি ছিলেন। তিনি আরও জানান, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

প্রতিনিধি/আরএইচ
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
লিমন-বৃষ্টি হত্যায় খুনের আগে ও পরে চ্যাটজিপিটির সহায়তা নেন ঘাতক
লিমন-বৃষ্টি হত্যায় খুনের আগে ও পরে চ্যাটজিপিটির সহায়তা নেন ঘাতক
শাহজালালসহ দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার
শাহজালালসহ দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার
হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু
হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg