ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  সোমবার | ২৭ এপ্রিল ২০২৬ | ১৪ বৈশাখ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ১৮:৪২
চলমান বার্তা:
টেকনাফে জি-৩ রাইফেলসহ বিপুল পরিমাণ অস্ত্র ও ইয়াবা জব্দ
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ১৭:০০  (ভিজিটর : )

কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও ইয়াবা বড়ি জব্দ করেছে বাংলাদেশ নৌবাহিনী। 

গতকাল রোববার দিবাগত রাতে উপজেলার হ্নীলা ইউনিয়নের ফুলের ডেইল এলাকায় এই অভিযান চালানো হয়।

সোমবার এক সংংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

এতে বলা হয়, মাদক, অস্ত্র উদ্ধার ও অপরাধ দমনে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই বিশেষ তৎপরতা চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে নৌবাহিনীর বিশেষায়িত ফোর্স ‘সোয়াডস’সহ দুটি আভিযানিক দল হ্নীলার ফুলের ডেইল এলাকায় অবস্থান নেয়। সেখানে ওয়ারেন্টভুক্ত আসামি ভুট্টু সাইফুলের সহযোগী এম দেলোয়ার হোসেনের বাড়িতে তল্লাশি চালায় নৌবাহিনী।

তল্লাশিকালে ওই বাড়ি থেকে দুটি জি-৩ রাইফেল, একটি এমএ-১ রাইফেল, ৮টি ম্যাগাজিন, ১৯০ রাউন্ড তাজা গুলি ও ১০টি খালি কার্তুজ উদ্ধার করা হয়। একই সঙ্গে পাচারের জন্য মজুত রাখা ২৮ হাজার পিস ইয়াবা বড়িও জব্দ করেন নৌবাহিনীর সদস্যরা। পরে উদ্ধারকৃত এসব অস্ত্র, গোলাবারুদ ও মাদকদ্রব্য আইনি প্রক্রিয়ার মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

নৌবাহিনী জানিয়েছে, জাতীয় নিরাপত্তা নিশ্চিত এবং মাদক ও সন্ত্রাস দমনে টেকনাফসহ দায়িত্বপ্রাপ্ত এলাকাগুলোতে তাদের এ ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে।

দেশবার্তা/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
লিমন-বৃষ্টি হত্যায় খুনের আগে ও পরে চ্যাটজিপিটির সহায়তা নেন ঘাতক
লিমন-বৃষ্টি হত্যায় খুনের আগে ও পরে চ্যাটজিপিটির সহায়তা নেন ঘাতক
শাহজালালসহ দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার
শাহজালালসহ দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার
হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু
হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg