ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  সোমবার | ৪ মে ২০২৬ | ২১ বৈশাখ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: সোমবার, ৪ মে, ২০২৬, ১৯:৪৪
চলমান বার্তা:
কান উৎসবে অভিনেত্রী পার্নো
বিনোদন ডেস্ক
প্রকাশ: সোমবার, ৪ মে, ২০২৬, ১৭:৩১  (ভিজিটর : )

ক্যারিয়ারের এক নতুন মাইলফলক স্পর্শ করতে যাচ্ছেন টলিউড অভিনেত্রী পার্নো মিত্র। প্রথমবারের মতো বিশ্বখ্যাত কান চলচ্চিত্র উৎসবে যোগ দিতে যাচ্ছেন তিনি। তবে এবারের যাত্রা অভিনেত্রী হিসেবে নয়, বরং পর্দার পেছনের এক নতুন ভূমিকায় নিজেকে বিশ্বমঞ্চে তুলে ধরবেন এই তারকা।

গত শনিবার (৩ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে পার্নো নিজেই এই খুশির খবরটি জানিয়েছেন। 

তিনি জানান, ‘স্পিরিট অফ দ্য ওয়াইল্ড লাইফ’ নামক একটি তথ্যচিত্রের নির্বাহী প্রযোজক হিসেবে আন্তর্জাতিক এই মঞ্চে উপস্থিত থাকবেন তিনি।

ট্যাবারনাকল স্ট্রিট ফিল্মস ও আদ্যা ফিল্মসের ব্যানারে নির্মিত এই তথ্যচিত্রটি পরিচালনা করেছেন শ্রীময়ী চক্রবর্তী।

‘স্পিরিট অফ দ্য ওয়াইল্ড লাইফ’ এর গল্প আবর্তিত হয়েছে অঙ্কিতা ও বিনু নামের দুই সাঁওতাল নারীর জীবন সংগ্রামকে কেন্দ্র করে। মহুয়া তৈরি ও বিক্রি করে জীবিকা নির্বাহ করা এই দুই নারীর স্বপ্ন ও অস্তিত্ব রক্ষার লড়াই এখানে নিপুণভাবে তুলে ধরা হয়েছে।

ছবি: অভিনেত্রীর ফেসবুক থেকে নেওয়া।

ছবি: অভিনেত্রীর ফেসবুক থেকে নেওয়া।


নতুন এই অভিজ্ঞতা নিয়ে উচ্ছ্বসিত পার্নো মিত্র বলেন, ‘যেকোনো ভালো কাজের সঙ্গে যুক্ত থাকতে আমি সব সময় পছন্দ করি। কান উৎসবের এই অভিজ্ঞতার জন্য আমি মুখিয়ে আছি।’

বিশ্বের অন্যতম সম্মানজনক এই চলচ্চিত্র উৎসবে বলিউড থেকে নিয়মিতভাবে ঐশ্বরিয়া রাই বচ্চন, দীপিকা পাড়ুকোন ও বিদ্যা বালনের মতো তারকাদের দেখা যায়। 

এবার টলিউডের পার্নো মিত্রের পাশাপাশি বলিউডের তরুণ অভিনেত্রী তারা সুতারিয়াও প্রথমবারের মতো এই উৎসবে অংশ নিতে যাচ্ছেন।

দেশবার্তা/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
এশিয়ার সবচেয়ে দুর্বল মুদ্রা এখন ভারতীয় রুপি, থামছেই না দরপতন
এশিয়ার সবচেয়ে দুর্বল মুদ্রা এখন ভারতীয় রুপি, থামছেই না দরপতন
হরমুজে মার্কিন যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইরানের
হরমুজে মার্কিন যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইরানের
বাজার নিয়ন্ত্রণে ডিসিদের সহায়তা চাইলেন বাণিজ্যমন্ত্রী
বাজার নিয়ন্ত্রণে ডিসিদের সহায়তা চাইলেন বাণিজ্যমন্ত্রী
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg