ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  সোমবার | ৪ মে ২০২৬ | ২১ বৈশাখ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: সোমবার, ৪ মে, ২০২৬, ১৯:৪৪
চলমান বার্তা:
পাশা-হাবুদের প্রশংসা করলেন সেই নেপালি মডেল
বিনোদন ডেস্ক
প্রকাশ: সোমবার, ৪ মে, ২০২৬, ১৭:০৭ আপডেট: ০৪.০৫.২০২৬ ১৭:১০  (ভিজিটর : )

কিছুদিন আগেই নির্মাতা কাজল আরেফিন অমি ফেসবুকে এক নতুন মুখের ছবি প্রকাশ করে দর্শকদের মাঝে ব্যাপক কৌতূহল ছড়িয়ে দেন। ‘ব্যাচেলর পয়েন্ট’ খ্যাত এই নির্মাতা লিখেছিলেন, চরিত্রটি কে হতে পারে অনুমান করুন। এরপর থেকেই আলোচনায় চলে আসে সেই নতুন মুখ। পরে জানা যায় তার পরিচয়। 

কাজল আরেফিন অমি পরিচালিত জনপ্রিয় সিরিয়াল ‘ব্যাচেলর পয়েন্ট’ এর পঞ্চম সিজনের শুটিং চলছে নেপালে। আর সেখানে এই সিরিজের জন্য যুক্ত হয়েছেন নেপালি মডেল। নাম তার রাজশ্রী থাপা। এরপর নির্মাতা সংবাদ মাধ্যমে জানান, ব্যাচেলর পয়েন্ট সিজন ফাইভের চ্যাপটার ১২-তে সারপ্রাইজ হিসেবে তাকে দেখা যাবে।

ছবি: অভিনেত্রীর ফেসবুক থেকে।

ছবি: অভিনেত্রীর ফেসবুক থেকে।


এখনও নেপালে শুটিং চলছে ব্যাচেলর পয়েন্ট টিমের। সেখানে নেহাল (তৌসিফ মাহবুব), হাবু (চাষী আলম), পাশা (মারজুক রাসেল), কাবিলা (জিয়াউল হক পলাশ), আরেফিনদের (শামীম হাসান) সঙ্গে কাজ করছেন রাজশ্রী। 

এরই মধ্যে সামাজিক মাধ্যমে একটি পোস্ট করেন এই মডেল। তিনটি ছবি প্রকাশ করেন। যেখানে অভিনেতা মারজুক রাসেল, চাষী আলম ও শামীম হাসান সরকারের সঙ্গে ফ্রেমবন্দি হতে দেখা যায় তাকে। শুধু ছবি তুলে পোস্টই করেননি, এক কথায় প্রশংসাও করেছেন তাদের।


ক্যাপশনে হাবু, পাশা ও আরেফিনের নাম উল্লেখ করে রাজশ্রী লিখেছেন, ‘এ ভেরি নাইস হার্টেড পারসন’। 

যেই রাজশ্রীকে দেশের কেউ তেমন চিনতোও না, তার মন্তব্যঘরে এখন ব্যাচেলর পয়েন্ট দর্শকদের ব্যাপক সাড়া দেখা যাচ্ছে। অধিকাংশই যেমন রাজশ্রীর এই উপস্থিতিকে স্বাগত জানিয়েছেন, পাশাপাশি সিরিজে তার চরিত্রটি নিয়েও কৌতূহলী হয়ে উঠেছেন।

ছবি: অভিনেত্রীর ফেসবুক থেকে

ছবি: অভিনেত্রীর ফেসবুক থেকে


উল্লেখ্য, গত বছর কোরবানির ঈদের সময় থেকে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে শুরু হয়েছে ব্যাচেলর পয়েন্ট সিজন-৫ এর প্রচার। নতুন সিজনে শুরু থেকেই দেখা যাচ্ছে চমক। পাঁচ বছর পর এই সিজনে ফিরে এসেছেন নেহাল ও আরিফিন চরিত্রে অভিনয় করা তৌসিফ মাহবুব ও শামীম হাসান সরকার। যুক্ত হয়েছে নতুন চরিত্রও। বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, চাষী আলম, মনিরা মিঠু প্রমুখ।

‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’ ওটিটি প্ল্যাটফর্মের পাশাপাশি প্রচার হচ্ছে চ্যানেল আই এবং বুম ফিল্মস ইউটিউব চ্যানেলে।

দেশবার্তা/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
এশিয়ার সবচেয়ে দুর্বল মুদ্রা এখন ভারতীয় রুপি, থামছেই না দরপতন
এশিয়ার সবচেয়ে দুর্বল মুদ্রা এখন ভারতীয় রুপি, থামছেই না দরপতন
হরমুজে মার্কিন যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইরানের
হরমুজে মার্কিন যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইরানের
বাজার নিয়ন্ত্রণে ডিসিদের সহায়তা চাইলেন বাণিজ্যমন্ত্রী
বাজার নিয়ন্ত্রণে ডিসিদের সহায়তা চাইলেন বাণিজ্যমন্ত্রী
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg