ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  সোমবার | ৪ মে ২০২৬ | ২১ বৈশাখ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: সোমবার, ৪ মে, ২০২৬, ১৭:৫৭
চলমান বার্তা:
‘আইফোন-কক্সবাজার’ গুঞ্জন নিয়ে যা বললেন অভিনেত্রী
বিনোদন ডেস্ক
প্রকাশ: রোববার, ৩ মে, ২০২৬, ১৮:৩৮  (ভিজিটর : )

বর্তমান সময়ের ছোট পর্দার পরিচিত মুখ শিরতাজ জেবিন। সম্প্রতি এক পডকাস্টে অংশ নিয়ে ক্যারিয়ারের শুরু, কাজের পরিবেশ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে চলা বিভিন্ন গুঞ্জন নিয়ে মুখ খুলেছেন এই অভিনেত্রী। আলোচনায় উঠে এসেছে মিডিয়াতে মেয়েদের ‘কম্প্রোমাইজ’ করা থেকে শুরু করে দুবাই সফরের পর্দার পেছনের নানা গল্প।

ক্যারিয়ারের শুরু ও ‘কম্প্রোমাইজ’ প্রসঙ্গ মিডিয়া পাড়ায় গুঞ্জন রয়েছে যে, শুরুতে মেয়েদের অনেক ধরনের বাজে প্রস্তাব বা ‘কম্প্রোমাইজ’ করতে হয়। 

এ বিষয়ে জেবিন বলেন, ‘আমি খুবই ব্লেসড যে আমি যাদের সাথে কাজ করেছি, সবার সাথে আমার এত ভালো সম্পর্ক থাকে যে একদম ভাই-ব্রাদার টাইপের। আমি কখনো এরকম কিছু ফেস করিনি।’

তবে তিনি ভিন্ন এক অভিজ্ঞতার কথা তুলে ধরে বলেন, ‘সারপ্রাইজিংলি এই ক্ষেত্রে আপনি সরাসরি ডিরেক্টরদের বা অথোরিটিদের ইন্ডিকেট করতে পারবেন না। কারণ আমিও এরকম অনেক দেখেছি যে মেয়েরা কি পরিমাণ ডেসপারেট, তারা কিন্তু আগে নক করে।’ 

জেবিনের মতে, শুধুমাত্র ডেসপারেট হয়ে বা কম্প্রোমাইজ করে কাজ পাওয়া সম্ভব নয়, কারণ পরিচালকের কাছে তার কাজ ও চরিত্রটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ। 

‘কক্সবাজার ও আইফোন’ বিতর্ক মিডিয়াতে বহুল প্রচলিত ‘কক্সবাজার অ্যান্ড আইফোন’ শব্দযুগল নিয়ে জেবিন তার ব্যক্তিগত অবস্থান পরিষ্কার করেন। তিনি জানান, নেতিবাচক মন্তব্যের ভয়ে তিনি তার ব্যক্তিগত অর্জনের খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন না।

জেবিন বলেন, ‘মানুষ এটা দেখে না যে একটা মানুষ কতটা স্ট্রাগল বা হার্ড ওয়ার্ক করছে। মিডিয়াতে কাজ করা একটা মেয়ে দিনে মিনিমাম ১০ থেকে ১৫ হাজার টাকা আর্ন করে। মাসে যদি ১৫-২০ দিন শুটিং থাকে, তবে সে যথেষ্ট টাকা আয় করে।’

দুবাই শেখ ও বিদেশ ভ্রমণ বিদেশে ভ্রমণ করলেই অভিনেত্রীদের জড়িয়ে নানা মুখরোচক গল্প তৈরি হয়। বিশেষ করে দুবাই সফর নিয়ে শিরতাজ জেবিন বলেন, ‘আমি থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর এবং দুবাই গিয়েছি। কিন্তু আমি তো কোনো শেখ দেখিইনি! 

আমি আমার ফ্রেন্ডকে বলছিলাম, ‘শেখ শেখ যে শুনি, এরা আসলে কই থাকে? এদের কই পাওয়া যায়?’

দেশবার্তা/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
রাঙামাটিতে ছাত্রদলের নব কমিটি ঘিরে সংঘর্ষ, ১৪৪ ধারা জারি
রাঙামাটিতে ছাত্রদলের নব কমিটি ঘিরে সংঘর্ষ, ১৪৪ ধারা জারি
২০৮ প্রবাসী জুলাই যোদ্ধাকে ২৫ লাখ টাকা করে ক্ষতিপূরণ দিতে রুল
২০৮ প্রবাসী জুলাই যোদ্ধাকে ২৫ লাখ টাকা করে ক্ষতিপূরণ দিতে রুল
আগ্রাবাদে একীভূত হওয়া ব্যাংকগুলোতে আমানতকারীদের তালা
আগ্রাবাদে একীভূত হওয়া ব্যাংকগুলোতে আমানতকারীদের তালা
বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য চুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে রিট
বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য চুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে রিট
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg