ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  রোববার | ৩ মে ২০২৬ | ২০ বৈশাখ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: রোববার, ৩ মে, ২০২৬, ১৭:৫৩
চলমান বার্তা:
জ্বালানি সংকটে বন্ধ হয়ে গেল যুক্তরাষ্ট্রের জনপ্রিয় এয়ারলাইনস ‘স্পিরিট’
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ৩ মে, ২০২৬, ১৫:৪২  (ভিজিটর : )

দীর্ঘদিনের আর্থিক সংকট ও ইরান যুদ্ধের প্রভাবে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে নিজেদের ব্যবসা পুরোপুরি গুটিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের জনপ্রিয় বাজেট এয়ারলাইনস স্পিরিট।

গতকাল শনিবার প্রতিষ্ঠানটি জানায়, ক্রমাগত লোকসান ও ঋণের দায়ে তারা আর কার্যক্রম চালিয়ে নিতে পারছে না।

এয়ারলাইনস কর্তৃপক্ষ জানিয়েছে, গতকাল থেকেই তাদের সব ফ্লাইট বাতিল করা হয়েছে। যাত্রীদের টিকিটের টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু হলেও তাঁদের বিকল্প অন্য কোনো এয়ারলাইনসে টিকিট বুক করার পরামর্শ দেওয়া হয়েছে।

এর আগে ২০২৪ ও ২০২৫ সালে দুবার দেউলিয়া হওয়ার হাত থেকে বাঁচতে ব্যবসা পুনর্গঠনের চেষ্টা চালিয়েছিল স্পিরিট। তবে সাম্প্রতিক সময়ে জ্বালানির অস্বাভাবিক দাম বেড়ে যাওয়ায় প্রতিষ্ঠানটির সব চেষ্টা ব্যর্থ হয়।

ফ্লোরিডাভিত্তিক এ এয়ারলাইনসকে বাঁচাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ৫০ কোটি ডলারের একটি আর্থিক সহায়তা প্যাকেজের প্রস্তাব দিয়েছিল। কিন্তু ঋণের শর্ত ও কোম্পানি পুনর্গঠন নিয়ে পাওনাদারদের সঙ্গে সমঝোতা না হওয়ায় শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি বিলুপ্তির পথে হাঁটল।

কম খরচে আকাশপথের ভ্রমণের পথিকৃৎ হিসেবে পরিচিত এ এয়ারলাইনস ১৯৮৩ সালে যাত্রা শুরু করেছিল। তথ্যসূত্র: টাইম

দেশবার্তা/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
ডিবির সোর্স জালাল হত্যা, দুই পুলিশসহ ৩ আসামির যাবজ্জীবন
ডিবির সোর্স জালাল হত্যা, দুই পুলিশসহ ৩ আসামির যাবজ্জীবন
উৎপাদনে রেকর্ড গড়লো রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র
উৎপাদনে রেকর্ড গড়লো রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র
অপতথ্য রোধ ও সাংবাদিকদের আইনি সুরক্ষায় নতুন পদক্ষেপ নিচ্ছে সরকার
অপতথ্য রোধ ও সাংবাদিকদের আইনি সুরক্ষায় নতুন পদক্ষেপ নিচ্ছে সরকার
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg