ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  সোমবার | ২৭ এপ্রিল ২০২৬ | ১৪ বৈশাখ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ১৮:৪২
চলমান বার্তা:
নেত্রকোণায় বজ্রপাতে প্রাণ গেল মৎস্য শিকারীর
নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ১৩:৩২  (ভিজিটর : )

নেত্রকোণার খালিয়াজুরীতে ধনু নদে বরশি দিয়ে মাছ ধরার সময় বজ্রপাতে এক মৎস্য শিকারীর মৃত্যু হয়েছে। নিহত মৎস্য শিকারীর নাম আব্দুল মোতালিব (৫৫)। তিনি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার মাইজপাড়া ইউনিয়নের বাগবেড় গ্রামের বাসিন্দা।

সোমবার (২৭ এপ্রিল) সকাল সোয়া ৯টার দিকে উপজেলার জগন্নাথপুর ফেরিঘাটসংলগ্ন ধনু নদ এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল মোতালিব একই এলাকার মুজিবুর রহমানসহ আরও একজনকে নিয়ে ধনু নদে মাছ ধরছিলেন। সকালে তারা সিএনজিচালিত অটোরিকশায় করে নিজ এলাকা থেকে খালিয়াজুরীর উদ্দেশে রওনা দেন। পথে ফজরের আজানের সময় মদন উপজেলার উচিতপুর ঘাটসংলগ্ন একটি মসজিদে নামাজ আদায় করেন। পরে জগন্নাথপুর গোদারাঘাট এলাকায় গিয়ে বরশি দিয়ে মাছ ধরা শুরু করেন।

সকাল সোয়া ৯টার দিকে হঠাৎ বজ্রসহ বৃষ্টি শুরু হলে বজ্রপাতে গুরুতর আহত হন মোতালিব। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ বিষয়ে খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসিরউদ্দিন জানান, বজ্রপাতে একজনের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

প্রতিনিধি/আরএইচ
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
লিমন-বৃষ্টি হত্যায় খুনের আগে ও পরে চ্যাটজিপিটির সহায়তা নেন ঘাতক
লিমন-বৃষ্টি হত্যায় খুনের আগে ও পরে চ্যাটজিপিটির সহায়তা নেন ঘাতক
শাহজালালসহ দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার
শাহজালালসহ দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার
হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু
হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg