ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  রোববার | ৩ মে ২০২৬ | ২০ বৈশাখ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: রোববার, ৩ মে, ২০২৬, ১৯:৩৩
চলমান বার্তা:
প্রধানমন্ত্রীর ওয়াদা পূরণ
সরকারিকরণ হচ্ছে গাবতলীর ‘শহীদ জিয়া ডিগ্রি কলেজ’
বগুড়া প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৩ মে, ২০২৬, ১৭:১০  (ভিজিটর : )

বগুড়া জেলার গাবতলী উপজেলার ‘শহীদ জিয়া ডিগ্রি কলেজ’ জাতীয়করণ করা হয়েছে বলে এক পরিপত্রে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। গত ২৯ এপ্রিল এই সংক্রান্ত একটি পরিপত্র সংশ্লিষ্ট দফতরগুলোতে পাঠানো হয়েছে। আর ‘শহীদ জিয়া ডিগ্রি কলেজ’ জাতীয়করণের মাধ্যমে কথা রেখেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।

উল্লেখ্য, গাবতলীর এই কলেজটি সরকারি হওয়ার ফলে সংশ্লিষ্ট এলাকায় উচ্চশিক্ষার পথ আরও সুগম হবে। বিশেষ করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মভিটা এলাকার শিক্ষার্থীদের জন্য বিশেষ একটি প্রাপ্তি যোগ হলো।

শিক্ষা মন্ত্রণালয়ের পরিপত্রে বলা হয়েছে, উপর্যুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, বগুড়া জেলার গাবতলী উপজেলাধীন ‘শহীদ জিয়া ডিগ্রি কলেজ’ সরকারিকরণের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর সানুগ্রহ সম্মতি প্রদান করেছেন। সে মোতাবেক সরকারিকরণের লক্ষ্যে পরবর্তী কার্যক্রম হিসেবে নিম্নবর্ণিত ব্যবস্থা গ্রহনের করা প্রয়োজন। (ক) নিয়োগ ও স্থায়ী-অস্থায়ী সম্পদের হস্তান্তরের উপর নিষেধাজ্ঞা আরোপকরণ; (খ) প্রতিষ্ঠানটি সরেজমিনে পরিদর্শনপূর্বক প্রতিবেদন প্রেরণ; (গ) আর্থিক সংশ্লেষ, প্রতিষ্ঠানের বিরুদ্ধে কোনো মামলা-মোকদ্দমা রয়েছে কিনা সে বিষয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আইন উপদেষ্টার মতামত এবং প্রতিষ্ঠান প্রধানের অঙ্গীকারনামাসহ প্রতিবেদন প্রেরণ।

এমতাবস্থায়, উক্ত কার্যক্রম গ্রহণপূর্বক দ্রুত প্রতিবেদন এ বিভাগে প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

গত ২০ এপ্রিল বগুড়া সফরকালে বাগবাড়ীর এই কলেজ মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সে সময় স্থানীয় জনতা কলেজটি সরকারি করার দাবিতে স্লোগান ও ব্যানার প্রদর্শন করলে প্রধানমন্ত্রী তাৎক্ষণিকভাবে এটি সরকারি করার ঘোষণা দেন।

এছাড়া অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, আপনাদের দাবি এই কলেজ সরকারি করতে হবে? যান, হয়ে গেল। এই কলেজ সরকারি ঘোষণা হয়ে যাবে, কাগজ পৌঁছে যাবে।

প্রতিনিধি/আরএইচ
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
এপ্রিলে প্রবাসীরা পাঠিয়েছেন ৩৮ হাজার কোটি টাকার রেমিট্যান্স
এপ্রিলে প্রবাসীরা পাঠিয়েছেন ৩৮ হাজার কোটি টাকার রেমিট্যান্স
নিহত ৮ জনের পরিচয় শনাক্ত, চালক ছিলেন ‘ঘুমাচ্ছন্ন’
নিহত ৮ জনের পরিচয় শনাক্ত, চালক ছিলেন ‘ঘুমাচ্ছন্ন’
ডিবির সোর্স জালাল হত্যা, দুই পুলিশসহ ৩ আসামির যাবজ্জীবন
ডিবির সোর্স জালাল হত্যা, দুই পুলিশসহ ৩ আসামির যাবজ্জীবন
উৎপাদনে রেকর্ড গড়লো রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র
উৎপাদনে রেকর্ড গড়লো রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র
অপতথ্য রোধ ও সাংবাদিকদের আইনি সুরক্ষায় নতুন পদক্ষেপ নিচ্ছে সরকার
অপতথ্য রোধ ও সাংবাদিকদের আইনি সুরক্ষায় নতুন পদক্ষেপ নিচ্ছে সরকার
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg