ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  রোববার | ৩ মে ২০২৬ | ২০ বৈশাখ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: রোববার, ৩ মে, ২০২৬, ২০:১১
চলমান বার্তা:
আট মাস পর ঘুরে দাঁড়াল রপ্তানি, এপ্রিলে আয় ৪ বিলিয়ন ডলার
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: রোববার, ৩ মে, ২০২৬, ১৯:২৯  (ভিজিটর : )

টানা ৮ মাসের পতনের পর অবশেষে ঘুরে দাঁড়িয়েছে দেশের রপ্তানি খাত। চলতি বছরের এপ্রিল মাসে রপ্তানি আয় বেড়ে ৪ বিলিয়ন ডলার ছাড়িয়েছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় রপ্তানি বেড়েছে ৩৩ শতাংশের কাছাকাছি।

সংশ্লিষ্টরা বলছেন, তৈরি পোশাক খাতের চালান বৃদ্ধি এবং প্রধান বাজারগুলোতে নতুন করে চাহিদা তৈরি হওয়ায় এই ইতিবাচক পরিবর্তন এসেছে।

রোববার (৩ মে) রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) পণ্য রপ্তানির মাস ভিত্তিক হালনাগাদ প্রতিবেদন প্রকাশ করেছে। এতে দেখা যায়, সদ্য সমাপ্ত এপ্রিল মাসে রপ্তানি আয় ৪০০ কোটি ডলারে ডলারে পৌঁছেছে। গত বছরের একই সময়ের তুলনায় ৩২ দশমিক ৯২ শতাংশ বেশি। গত বছরের এপ্রিল মাসে রপ্তানি আয় ছিল ৩০১ কোটি ডলার।

এছাড়া চলতি বছরের মার্চ মাসে রপ্তানি আয় ছিল ৩৪৮ কোটি ডলার, যার তুলনায় এপ্রিলে আয় বেড়েছে ১৫ দশমিক ২০ শতাংশ।

ইপিবির তথ্য উপাত্ত বলছে, চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে পণ্য রপ্তানিতে প্রায় ২৫ শতাংশ প্রবৃদ্ধি হয়েছিল। তারপর টানা ৮ মাস পণ্য রপ্তানি কমেছে। তবে পতনের ধারা ভেঙে এপ্রিলে রপ্তানিতে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি দেখা গেছে, যা কিছুটা স্বস্তি ফিরিয়েছে রপ্তানি খাতে।

রপ্তানি আয়ের এই প্রবৃদ্ধিতে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে দেশের রপ্তানি পণ্যের প্রধান খাত তৈরি পোশাক শিল্প। এপ্রিলে খাতটি থেকে আয় হয়েছে ৩১৪ কোটি ডলার। যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ৩১ দশমিক ২১ শতাংশ বেশি। গত বছর এপ্রিলে তৈরি পোশাকের রপ্তানি আয় ছিল ২৩৯ কোটি ডলার। এছাড়া এপ্রিলে  নিট পোশাকের রপ্তানি ৩০ শতাংশ এবং ওভেন পোশাক রপ্তানি বেড়েছে ৩২ শতাংশ।

ইপিবির তথ্যানুযায়ী, চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ১০ মাসে (জুলাই-এপ্রিল) ৩ হাজার ৯৩৯ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছে। এই রপ্তানি গত বছরের একই সময়ের তুলনায় ২ দশমিক ০২ শতাংশ কম। গেল অর্থবছরে একই সময় রপ্তানি আয় ছিল ৪ হাজার ২০ কোটি ডলার।

ইপিবির প্রতিবেদনে দেখা যায়, এপ্রিল মাসে তৈরি পোশাক খাতেই নয়, দেশের অন্যান্য প্রধান রপ্তানি খাতেও ইতিবাচক প্রবৃদ্ধি এসেছে। কৃষিপণ্য, পাট ও পাটজাত পণ্য, চামড়া ও চামড়াজাত পণ্য, হোম টেক্সটাইল এবং প্রকৌশল পণ্যের রপ্তানি আয়ও এ সময়ে বেড়েছে। 

সংশ্লিষ্টরা বলছেন, বিভিন্ন খাতে এই সমন্বিত প্রবৃদ্ধিই সামগ্রিক রপ্তানি আয়ের ঊর্ধ্বগতিকে ত্বরান্বিত করেছে।

দেশবার্তা/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
এপ্রিলে প্রবাসীরা পাঠিয়েছেন ৩৮ হাজার কোটি টাকার রেমিট্যান্স
এপ্রিলে প্রবাসীরা পাঠিয়েছেন ৩৮ হাজার কোটি টাকার রেমিট্যান্স
নিহত ৮ জনের পরিচয় শনাক্ত, চালক ছিলেন ‘ঘুমাচ্ছন্ন’
নিহত ৮ জনের পরিচয় শনাক্ত, চালক ছিলেন ‘ঘুমাচ্ছন্ন’
অপতথ্য রোধ ও সাংবাদিকদের আইনি সুরক্ষায় নতুন পদক্ষেপ নিচ্ছে সরকার
অপতথ্য রোধ ও সাংবাদিকদের আইনি সুরক্ষায় নতুন পদক্ষেপ নিচ্ছে সরকার
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg