দেশের অন্যতম বেসরকারি বাণিজ্যিক ব্যাংক আইএফআইসি ব্যাংক পিএলসি এবং শিল্পগোষ্ঠী আকিজ রিসোর্সের মধ্যে ক্যাশ ম্যানেজমেন্ট বিষয়ক একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
রোববার (৩ মে) রাজধানীর পুরানা পল্টনে অবস্থিত আইএফআইসি টাওয়ারে আয়োজিত এক অনুষ্ঠানে এই চুক্তি সম্পন্ন হয়।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মোস্তফা এবং ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ।
আইএফআইসি ব্যাংকের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ব্যাংকের চিফ অব ব্রাঞ্চ বিজনেস ও হেড অব অপারেশন্স হেলাল আহমেদ।
অন্যদিকে আকিজ রিসোর্সের পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির রিপ্রেজেনটেটিভ ডিরেক্টর ও গ্রুপ কোম্পানি সেক্রেটারি মো. রুহুল ইসলাম।
অনুষ্ঠানে আইএফআইসি ব্যাংকের সিনিয়র ম্যানেজমেন্ট টিমের সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং আকিজ রিসোর্সের চিফ ট্রেজারি অফিসারসহ অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এই চুক্তির আওতায় আইএফআইসি ব্যাংক তার দেশব্যাপী বিস্তৃত ব্যাংকিং নেটওয়ার্কের মাধ্যমে আকিজ রিসোর্সকে উন্নত ক্যাশ ম্যানেজমেন্ট সেবা এবং সমন্বিত আর্থিক ব্যবস্থাপনার পূর্ণাঙ্গ সমাধান প্রদান করবে।
সংশ্লিষ্টরা আশা করছেন, এই উদ্যোগের ফলে আকিজ রিসোর্সের আর্থিক কার্যক্রম আরও সহজ, গতিশীল ও কার্যকর হবে।
ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রাহকদের আধুনিক ও প্রযুক্তিগত ব্যাংকিং সেবা প্রদানের অঙ্গীকার হিসেবেই এই অংশীদারিত্ব নিশ্চিত করা হয়েছে।
দেশবার্তা/একে