ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  রোববার | ৩ মে ২০২৬ | ২০ বৈশাখ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: রোববার, ৩ মে, ২০২৬, ২০:১১
চলমান বার্তা:
জনতা ব্যাংকে বৈদেশিক বাণিজ্য বিষয়ক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: রোববার, ৩ মে, ২০২৬, ১৮:৫০  (ভিজিটর : )

জনতা ব্যাংক পিএলসির কর্মকর্তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে ‘ফরেন এক্সচেঞ্জ এন্ড ইন্টারন্যাশনাল ট্রেড ফিন্যান্স’ শীর্ষক ১৫ কর্মদিবস ব্যাপী এক প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে। 

রোববার (৩ মে) জনতা ব্যাংক স্টাফ কলেজ ঢাকায় এই কোর্সের (ব্যাচ ০১/২৬) আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. মজিবর রহমান।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক মো. মজিবর রহমান বৈদেশিক বাণিজ্য ব্যবসায় জনতা ব্যাংকের দীর্ঘদিনের গৌরবময় ঐতিহ্যের কথা স্মরণ করেন। 

তিনি ব্যাংকের বৈদেশিক বাণিজ্য ব্যবসার পরিধি আরও বিস্তৃত করতে উপস্থিত কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। বলেন, বৈদেশিক বাণিজ্য ব্যবসার মাধ্যমে ব্যাংকের নন-ইন্টারেস্ট আয় বৃদ্ধির বিশাল সুযোগ রয়েছে, যা ব্যাংকের সার্বিক মুনাফায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

জনতা ব্যাংক স্টাফ কলেজ আয়োজিত এই বিশেষ প্রশিক্ষণ কোর্সে ব্যাংকের বিভিন্ন শাখায় কর্মরত ২৫ জন কর্মকর্তা অংশগ্রহণ করছেন। অনুষ্ঠানে স্টাফ কলেজের ডিজিএম ও ইনচার্জসহ অন্যান্য নির্বাহী এবং অনুষদ সদস্যরা উপস্থিত ছিলেন। 

মূলত আন্তর্জাতিক বাণিজ্য পরিচালনা এবং বৈদেশিক মুদ্রা লেনদেনে কর্মকর্তাদের আরও দক্ষ করে তুলতেই এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে বলে ব্যাংক সূত্রে জানানো হয়।

দেশবার্তা/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
এপ্রিলে প্রবাসীরা পাঠিয়েছেন ৩৮ হাজার কোটি টাকার রেমিট্যান্স
এপ্রিলে প্রবাসীরা পাঠিয়েছেন ৩৮ হাজার কোটি টাকার রেমিট্যান্স
নিহত ৮ জনের পরিচয় শনাক্ত, চালক ছিলেন ‘ঘুমাচ্ছন্ন’
নিহত ৮ জনের পরিচয় শনাক্ত, চালক ছিলেন ‘ঘুমাচ্ছন্ন’
অপতথ্য রোধ ও সাংবাদিকদের আইনি সুরক্ষায় নতুন পদক্ষেপ নিচ্ছে সরকার
অপতথ্য রোধ ও সাংবাদিকদের আইনি সুরক্ষায় নতুন পদক্ষেপ নিচ্ছে সরকার
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg