ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  রোববার | ৩ মে ২০২৬ | ২০ বৈশাখ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: রোববার, ৩ মে, ২০২৬, ১৭:৫৩
চলমান বার্তা:
পাথরঘাটায় ইয়াবাসহ ছাত্রদল নেতা আটক
পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৩ মে, ২০২৬, ১৬:৩৩  (ভিজিটর : )

পাথরঘাটা পৌর শহরের ইমন আলী সড়কের নিজ বাসা থেকে ছাত্রদল নেতাকে বিশেষ অভিযান পরিচালনায় আটক করা হয়।
বরগুনার পাথরঘাটায় জেলা ছাত্রদলের এক শীর্ষ নেতার বসতি ঘর থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করেছে পাথরঘাটা থানা পুলিশ। এই ঘটনায় ওই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (২ মে) রাত সোয়া ১০টার দিকে পাথরঘাটা পৌর শহরের ঈমন আলী সড়কের নিজ বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। মধ্যরাতে অভিযান ও গ্রেফতারের সত্যতা  নিশ্চিত করেন পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক।

গ্রেপ্তার হওয়া ছাত্রদল নেতা আরাফাত রহমান অভি, তিনি পাথরঘাটা পৌর এলাকার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ইমরান গিফট হাউজের স্বত্বাধিকারী আনসার আলীর ছোট ছেলে। তিনি বরগুনা জেলা ছাত্রদলের সাবেক সহসম্পাদক এবং পাথরঘাটা উপজেলা ছাত্রদলের সাবেক সদস্যসচিব ছিলেন।

পাথরঘাটা থানা-পুলিশ সূত্রে জানা যায়, বিপুল পরিমাণ ইয়াবা বিক্রির উদ্দেশ্যে মজুদ রাখার গোপন সংবাদের ভিত্তিতে শনিবার গভীর রাতে পাথরঘাটা থানার চৌকস পুলিশ কর্মকর্তা এসআই সোহেল রানা ও এএসআই হাবিবুর রহমানের নেতৃত্বে তাঁর বাসায় মাদকবিরোধী অভিযান চালায় পুলিশ। এ সময় আটককৃত অভির ঘুমানোর ঘর থেকে পাঁচটি ছোট প্লাস্টিক প্যাকেটে ৫১০টি ইয়াবা এবং ইয়াবা বিক্রির নগদ ১০ হাজার টাকা উদ্ধার করা হয়। এ সময় তার ঘর থেকে ইয়াবা সেবনের বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করে পুলিশ।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়। উদ্ধার মাদক ও টাকার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এই ঘটনায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

পাথরঘাটা উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম শরিফ বলেন, আরাফাত রহমান অভি আগে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ছিলেন। বর্তমান কমিটিতে তার কোনো পদ পদবী নেই। আমরা ছাত্রদলের পক্ষ থেকে মাদকের বিরুদ্ধে সোচ্চার। এর দায়ভার আমরা নেব না।

উপজেলা ছাত্রদলের সভাপতি কে এম হাসিবুল্লাহ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন। আমরা উপজেলা ছাত্রদল মাদকের বিরুদ্ধে প্রশাসনকে যেকোনো ধরনের সহযোগিতা করার অঙ্গীকার ব্যক্ত করেছি । মাদকসেবীদের সঙ্গে আমাদের ছাত্রদলের কোনো সম্পর্ক নেই।

প্রতিনিধি/আরএইচ
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
ডিবির সোর্স জালাল হত্যা, দুই পুলিশসহ ৩ আসামির যাবজ্জীবন
ডিবির সোর্স জালাল হত্যা, দুই পুলিশসহ ৩ আসামির যাবজ্জীবন
উৎপাদনে রেকর্ড গড়লো রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র
উৎপাদনে রেকর্ড গড়লো রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র
অপতথ্য রোধ ও সাংবাদিকদের আইনি সুরক্ষায় নতুন পদক্ষেপ নিচ্ছে সরকার
অপতথ্য রোধ ও সাংবাদিকদের আইনি সুরক্ষায় নতুন পদক্ষেপ নিচ্ছে সরকার
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg