ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  রোববার | ৩ মে ২০২৬ | ২০ বৈশাখ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: রোববার, ৩ মে, ২০২৬, ১৭:৫৩
চলমান বার্তা:
দিনাজপুর মেডিকেল কলেজের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ও পরিচিতি ক্লাস অনুষ্ঠিত
দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৩ মে, ২০২৬, ১৬:১৩  (ভিজিটর : )

দিনাজপুর মেডিকেল কলেজের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ও পরিচিতি ক্লাস অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩ মে) সকাল ৯টায় ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষে মেডিকেল কলেজে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে কেন্দ্রীয়ভাবে উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

দিনাজপুর মেডিকেল কলেজ আয়োজিত মাল্টিপারপাস অডিটোরিয়ামে ২০২৫–২০২৬ সেশন, ১ম বর্ষ (৩৫তম ব্যাচ) শিক্ষার্থীদের এমবিবিএস কোর্সের ওরিয়েন্টেশন ও পরিচিতিমূলক ক্লাসে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. শেখ সাদেক আলী।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. ফজলুর রহমান, নিউরোসার্জারি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. সারোয়ার মোর্শেদ, অধ্যাপক ডা. যোগেন্দ্র নাথ সরকার, অধ্যাপক ডা. জিয়াউল হাসান, ডা. পল্লব কুমার দাস, হোস্টেল সুপার ডা. শাহ মো. ইসমাইল হোসেন, ডা. লায়লা ফেরদোস এবং সহকারী অধ্যাপক (অ্যানাটমি বিভাগ) ডা. লিপিকা রানী অধিকারী প্রমুখ।

প্রথম দিনের এই ওরিয়েন্টেশন ও পরিচিতি ক্লাসে ২০০ জন নবীন এমবিবিএস শিক্ষার্থীর সঙ্গে পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। এ সময় বর্তমান শিক্ষার্থী, নবাগত শিক্ষার্থী ও অভিভাবকরা তাদের অনুভূতি ব্যক্ত করেন। পাশাপাশি প্রতিষ্ঠান প্রধানসহ শিক্ষকরা নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

অপরদিকে বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীদের সম্মাননা স্মারক প্রদান করা হয় এবং নবাগত শিক্ষার্থীদের শপথ পাঠ করান অধ্যক্ষ প্রফেসর ডা. শেখ সাদেক আলী।

এর আগে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয়।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সহকারী অধ্যাপক ডা. আনিকা ফারহা, প্রভাষক ডা. শেখ আবিদা সুলতানা ও প্রভাষক ডা. মুহতাত আবিদ।

প্রতিনিধি/আরএইচ
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
ডিবির সোর্স জালাল হত্যা, দুই পুলিশসহ ৩ আসামির যাবজ্জীবন
ডিবির সোর্স জালাল হত্যা, দুই পুলিশসহ ৩ আসামির যাবজ্জীবন
উৎপাদনে রেকর্ড গড়লো রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র
উৎপাদনে রেকর্ড গড়লো রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র
অপতথ্য রোধ ও সাংবাদিকদের আইনি সুরক্ষায় নতুন পদক্ষেপ নিচ্ছে সরকার
অপতথ্য রোধ ও সাংবাদিকদের আইনি সুরক্ষায় নতুন পদক্ষেপ নিচ্ছে সরকার
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg