ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  সোমবার | ৪ মে ২০২৬ | ২১ বৈশাখ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: সোমবার, ৪ মে, ২০২৬, ১৭:৫৭
চলমান বার্তা:
ভোটের ফলাফল নিয়ে মমতার জরুরি বার্তা
‘ওয়েট অ্যান্ড সি, আমরাই জিতবো’
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ৪ মে, ২০২৬, ১৪:০৯ আপডেট: ০৪.০৫.২০২৬ ১৪:১২  (ভিজিটর : )

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনার মাঝে জরুরি বার্তা দিয়েছেন পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সোমবার (৪ মে) বাংলাদেশ সময় দুপুর ১টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেন মমতা। 


‘জরুরি বার্তায়’ মমতা তার দলের প্রার্থীদের, এজেন্টদের ভোট গণনাকেন্দ্র ছেড়ে না যেতে অনুরোধ করেন। এছাড়া বিজেপির বিরুদ্ধে নানা অভিযোগ করেন তিনি। 

জরুরি বার্তায় মমতা বলেন, তৃণমূল যে আসনগুলোতে এগিয়ে আছে, সেগুলো বলা হচ্ছে না। পুরোপুরি মিথ্যা খবর খাওয়ানো হচ্ছে।

জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, আমাদের পার্টির সমস্ত কর্মীদের বলবো, অত মন খারাপ করার কারণ নেই। আমি বলেছিলাম সূর্য অস্তের পর আপনারা জিতবেন। ওয়েট অ্যান্ড সি ওয়াচ। আমরা সবাই আপনাদের সঙ্গে আছি। কেউ ভয় পাবেন না। আমারা বাঘের বাচ্চার মতো লড়াই করে যাবো।

দেশবার্তা/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
রাঙামাটিতে ছাত্রদলের নব কমিটি ঘিরে সংঘর্ষ, ১৪৪ ধারা জারি
রাঙামাটিতে ছাত্রদলের নব কমিটি ঘিরে সংঘর্ষ, ১৪৪ ধারা জারি
২০৮ প্রবাসী জুলাই যোদ্ধাকে ২৫ লাখ টাকা করে ক্ষতিপূরণ দিতে রুল
২০৮ প্রবাসী জুলাই যোদ্ধাকে ২৫ লাখ টাকা করে ক্ষতিপূরণ দিতে রুল
আগ্রাবাদে একীভূত হওয়া ব্যাংকগুলোতে আমানতকারীদের তালা
আগ্রাবাদে একীভূত হওয়া ব্যাংকগুলোতে আমানতকারীদের তালা
বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য চুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে রিট
বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য চুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে রিট
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg