ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  বুধবার | ৬ মে ২০২৬ | ২৩ বৈশাখ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: বুধবার, ৬ মে, ২০২৬, ২০:২৮
চলমান বার্তা:
এয়ার অফিসার্স সম্মেলন
চ্যালেঞ্জ মোকাবিলায় বিমান বাহিনীকে প্রস্তুত থাকার আহ্বান
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: বুধবার, ৬ মে, ২০২৬, ১৮:৫২  (ভিজিটর : )

একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে সক্ষমতা অর্জনের জন্য বিমান বাহিনীর সব সদস্যের প্রতি আহ্বান জানিয়েছেন বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। 

বুধবার ঢাকা সেনানিবাসস্থ বিমান বাহিনী সদর দপ্তরে অনুষ্ঠিত ‘এয়ার অফিসার্স সম্মেলন-২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

সম্মেলনে বিমান বাহিনী প্রধান উপস্থিত ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। দেশের আকাশসীমা রক্ষার গুরুদায়িত্ব পালনের পাশাপাশি দেশমাতৃকার সেবায় বাংলাদেশ বিমান বাহিনীর গৌরবোজ্জ্বল অবদানের কথা গুরুত্বের সঙ্গে স্মরণ করেন তিনি। 

বাহিনীর প্রতিটি সদস্য আগামী দিনে দেশসেবায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এদিনের সম্মেলনে বিমান সদর দপ্তরের প্রিন্সিপাল স্টাফ অফিসাররা, সংশ্লিষ্ট এয়ার অফিসাররা এবং পরিচালকেরা সরাসরি উপস্থিত ছিলেন। এ ছাড়া ঢাকার বাইরে অবস্থিত বিভিন্ন ঘাঁটির এয়ার অধিনায়কেরা ভিডিও টেলিকনফারেন্সের (ভিটিসি) মাধ্যমে সম্মেলনে যুক্ত হন। 

দেশবার্তা/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
বাংলাদেশে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ে’ ভারতের সম্পৃক্ততা ছিল না
বাংলাদেশে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ে’ ভারতের সম্পৃক্ততা ছিল না
সাংবাদিক হওয়ার নীতিমালা চান ডিসিরা, ভাবছে মন্ত্রণালয়
সাংবাদিক হওয়ার নীতিমালা চান ডিসিরা, ভাবছে মন্ত্রণালয়
দেশে হাম ও উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু
দেশে হাম ও উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg