ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  বুধবার | ৬ মে ২০২৬ | ২৩ বৈশাখ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: বুধবার, ৬ মে, ২০২৬, ২০:৫৭
চলমান বার্তা:
পরিবেশ ও জলবায়ু ইস্যুতে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারে ঢাবি-সুইডেন আলোচনা
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: বুধবার, ৬ মে, ২০২৬, ২০:২৮  (ভিজিটর : )

পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে সুইডেন দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি (এনভায়রনমেন্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ) নায়োকা মার্টিনেজ ব্যাকস্ট্রম ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. বি. এম. ওবায়দুল ইসলামের সঙ্গে বৈঠক করেছেন। 

বুধবার (৬ মে) ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্যের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে উপস্থিত ছিলেন বিশিষ্ট ক্লাইমেট এক্সপার্ট, কান্ট্রি ডিরেক্টর, জিওক্যাল ইঞ্জিনিয়ার শাহ আদনান মাহমুদ ও আমানুল্লাহ পরাগ, নির্বাহী পরিচালক, ইয়ুথ ফর এনডিসি।

বৈঠকে পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি, তরুণদের সম্পৃক্ততা বাড়ানো এবং নীতিনির্ধারণ প্রক্রিয়ায় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি চলমান বিভিন্ন উদ্যোগ এবং ভবিষ্যৎ সহযোগিতার সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।

আলোচনায় উল্লেখ করা হয়, ইউরোপীয় ইউনিয়ন, সুইডেন ও জার্মানির সহযোগিতায় ইতোমধ্যে কয়েকটি গণপরামর্শ সভা আয়োজন করা হয়েছে, যেখানে তরুণদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা হয়েছে। এসব উদ্যোগের মাধ্যমে পরিবেশ ও জলবায়ু সংশ্লিষ্ট বিষয়গুলো সাধারণ মানুষের কাছে সহজভাবে তুলে ধরা এবং সচেতনতা বৃদ্ধি করা হচ্ছে।

এছাড়া প্রায় ২৫০ শিক্ষার্থী ও নাগরিক সমাজের প্রতিনিধিদের অংশগ্রহণে একটি নতুন কর্মসূচি আয়োজনের পরিকল্পনার কথাও জানানো হয়। এতে ঢাকা বিশ্ববিদ্যালয় সক্রিয় ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করা হয়।

উপাচার্য অধ্যাপক ড. এ. বি. এম. ওবায়দুল ইসলাম এ ধরনের উদ্যোগে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। তিনি বলেন, পরিবেশ ও জলবায়ু সংকট মোকাবিলায় তরুণদের সম্পৃক্ততা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এ ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয় দায়িত্বশীল ভূমিকা পালন করবে।

দেশবার্তা/আরএইচ
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
বাংলাদেশে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ে’ ভারতের সম্পৃক্ততা ছিল না
বাংলাদেশে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ে’ ভারতের সম্পৃক্ততা ছিল না
সাংবাদিক হওয়ার নীতিমালা চান ডিসিরা, ভাবছে মন্ত্রণালয়
সাংবাদিক হওয়ার নীতিমালা চান ডিসিরা, ভাবছে মন্ত্রণালয়
দেশে হাম ও উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু
দেশে হাম ও উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg