ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  বুধবার | ৬ মে ২০২৬ | ২৩ বৈশাখ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: বুধবার, ৬ মে, ২০২৬, ২০:৫৭
চলমান বার্তা:
স্ত্রীকে নিয়ে গাড়ি চালিয়ে অনুষ্ঠানে গেলেন প্রধানমন্ত্রী
দেশবার্তা প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৬ মে, ২০২৬, ২০:৫৭  (ভিজিটর : )

ঢাকার রাস্তায় নিজেই গাড়ি চালিয়ে সচিবালয় থেকে আগারগাঁওয়ের চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশে ছিলেন তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমান।

বুধবার (৬ মে) প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই গাড়ি চালিয়ে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সচিবালয়ের অফিস থেকে আগারগাঁও শেরেবাংলা নগরে ‘বাংলাদেশ চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে’ বাংলাদেশ এডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে যান।

দিনভর অফিস শেষে অনুষ্ঠানে যাওয়ার জন্য বের হওয়ার সময় প্রধানমন্ত্রী গাড়ি চালিয়ে যাওয়ার দৃশ্য দেখে আশপাশের সবাই চমকে ওঠেন।

ভিডিওতে দেখা গেছে, প্রধানমন্ত্রী তারেক রহমান সচিবালয় থেকে বের হওয়ার পর সন্ধ্যায় বৃষ্টি ভেজা সড়কে যানজটে আটকে আছেন। এসময় আশপাশের বাস, গাড়ি থেকে পথচারিরা তাকে দেখে হাত নেড়ে শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রীও চালকের আসন থেকে তাদের শুভেচ্ছার জবাব দেন।

দেশবার্তা/আরএইচ
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
বাংলাদেশে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ে’ ভারতের সম্পৃক্ততা ছিল না
বাংলাদেশে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ে’ ভারতের সম্পৃক্ততা ছিল না
সাংবাদিক হওয়ার নীতিমালা চান ডিসিরা, ভাবছে মন্ত্রণালয়
সাংবাদিক হওয়ার নীতিমালা চান ডিসিরা, ভাবছে মন্ত্রণালয়
দেশে হাম ও উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু
দেশে হাম ও উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg