ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  বুধবার | ৬ মে ২০২৬ | ২৩ বৈশাখ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: বুধবার, ৬ মে, ২০২৬, ২০:২৮
চলমান বার্তা:
নেত্রকোণা জেলা ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল
নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৬ মে, ২০২৬, ১৪:২৭  (ভিজিটর : )

নেত্রকোণায় জেলা ছাত্রদলের নব ঘটিত কমিটি ঘোষণাকে কেন্দ্র করে জেলা ছাত্রদলের উদ্যোগে জেলা শহরে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গত ১ মে বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটি নেত্রকোণা জেলার পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করে।

মঙ্গলবার (৫ মে) বিকেলে শহরে আনন্দ মিছিল করেছে সংগঠনটির নেতাকর্মীবৃন্দ। জেলা শহরসহ বিভিন্ন উপজেলায় ছাত্রদলের নেতাকর্মীরা শহরের পুরাতন কালেক্টরেট মাঠ থেকে  আনন্দমিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয় ।

সংগঠনটির সভাপতি অনীক মাহবুব চৌধুরী ও সাধারণ সম্পাদক শামছুল হুদার নেতৃত্বে মিছিল শেষে মোক্তারপাড়া প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন নব ঘোষিত কমিটির সভাপতি অনীক মাহবুব চৌধুরী, সাধারণ সম্পাদক শামসুল হুদা শামীম, সহ-সভাপতি আলমগীর হোসেন সুমন, তরিকুল ইসলাম সোহাগ, আনোয়ার হোসেন সাগর, আবির হাসান হিমেল এবং সদর উপজেলা ছাত্রদলের সদস্যসচিব ও জেলা ছাত্রদলের সদস্য (যুগ্ম সম্পাদক পদমর্যাদা) গোলাম রাব্বিসহ আরও অনেকে।

প্রতিনিধি/আরএইচ
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
বাংলাদেশে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ে’ ভারতের সম্পৃক্ততা ছিল না
বাংলাদেশে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ে’ ভারতের সম্পৃক্ততা ছিল না
সাংবাদিক হওয়ার নীতিমালা চান ডিসিরা, ভাবছে মন্ত্রণালয়
সাংবাদিক হওয়ার নীতিমালা চান ডিসিরা, ভাবছে মন্ত্রণালয়
দেশে হাম ও উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু
দেশে হাম ও উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg