ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  বুধবার | ৬ মে ২০২৬ | ২৩ বৈশাখ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: বুধবার, ৬ মে, ২০২৬, ২০:২৮
চলমান বার্তা:
চোর সন্দেহে আটক রেখে নির্যাতনের অভিযোগ, এক ব্যক্তির আত্মহত্যা
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৬ মে, ২০২৬, ১৯:০৪ আপডেট: ০৬.০৫.২০২৬ ১৯:২৬  (ভিজিটর : )

মানিকগঞ্জে চোর সন্দেহে দুই ব্যক্তিকে আটক রেখে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আটক থাকা অবস্থায় এক ব্যক্তি আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।

বুধবার (৬ মে) সকালে সদর উপজেলার তরা বিল্টু স্মৃতি হাট বণিক সমিতি এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোর ছয়টার দিকে মাছ চুরির অভিযোগে দুই ব্যক্তিকে ধরে এনে সমিতির কার্যালয়ে আটক রাখা হয়। তাদের মধ্যে একজনকে সকাল ১০টার দিকে সমিতির সভাপতি

মো: ইব্রাহিমের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। অপর ব্যক্তিকে সমিতির কার্যালয়েই আটকে রাখা হয়। অভিযোগ রয়েছে, আটক ব্যক্তিদের ওপর শারীরিক নির্যাতন চালানো হয়। একপর্যায়ে বেলা দুইটার দিকে কার্যালয়ের ভেতরে ক্লাব কক্ষে আটক থাকা ওই ব্যক্তি বৈদ্যুতিক পাখার সঙ্গে গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেন। ঘটনাটি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। প্রাথমিক তদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


প্রতিনিধি/আরএইচ
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
বাংলাদেশে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ে’ ভারতের সম্পৃক্ততা ছিল না
বাংলাদেশে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ে’ ভারতের সম্পৃক্ততা ছিল না
সাংবাদিক হওয়ার নীতিমালা চান ডিসিরা, ভাবছে মন্ত্রণালয়
সাংবাদিক হওয়ার নীতিমালা চান ডিসিরা, ভাবছে মন্ত্রণালয়
দেশে হাম ও উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু
দেশে হাম ও উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg