ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  বুধবার | ৬ মে ২০২৬ | ২৩ বৈশাখ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: বুধবার, ৬ মে, ২০২৬, ২০:২৮
চলমান বার্তা:
সিলেটে হামের চিকিৎসা কার্যক্রম পরিদর্শন করলেন সিসিক প্রশাসক
সিলেট অফিস
প্রকাশ: বুধবার, ৬ মে, ২০২৬, ১৯:০১  (ভিজিটর : )

সিলেট শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালে হামের চিকিৎসা কার্যক্রম পরিদর্শন করেছেন সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।

বুধবার (৬ মে) সকাল সাড়ে ১০টায় তিনি হাসপাতালটি পরিদর্শন করেন। এ সময় তিনি চিকিৎসা কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং রোগীদের প্রতি আরও আন্তরিক ও মানবিক সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের প্রতি আহ্বান জানান।

পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সিসিক প্রশাসক বলেন, “শহীদ শামসুদ্দিন হাসপাতাল বর্তমানে হামের চিকিৎসার জন্য একটি বিশেষায়িত কেন্দ্র হিসেবে কাজ করছে। এখানে চিকিৎসা ও সার্বিক ব্যবস্থাপনা অত্যন্ত সুশৃঙ্খল ও প্রশংসনীয়। এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এবং শামসুদ্দিন হাসপাতালের সমন্বয়ে কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং সার্বক্ষণিক বিশেষজ্ঞ চিকিৎসকরা দায়িত্ব পালন করছেন।”

তিনি আরও বলেন, “আমরা হামের চিকিৎসা কার্যক্রমকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছি। রোগীদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। সিলেট-১ আসনের সংসদ সদস্য ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির সার্বক্ষণিকভাবে বিষয়টি তদারকি করছেন। সিটি কর্পোরেশনের পক্ষ থেকেও আমরা প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রেখেছি, যাতে কোনো রোগী চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হন।”

সিসিক প্রশাসক জানান, শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের সার্বিক পরিষ্কার-পরিচ্ছন্নতার দায়িত্ব সিটি কর্পোরেশন গ্রহণ করেছে। সম্মিলিত উদ্যোগে চিকিৎসা সেবা আরও উন্নত হবে এবং পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এ সময় এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনির জানান, ওসমানী হাসপাতালে ১০টি নিবিড় শিশু পরিচর্যা ইউনিট (পিআইসিইউ) চালুর পাশাপাশি রোগীর চাপ সামাল দিতে শামসুদ্দিন হাসপাতালেও অতিরিক্ত ৭টি পিআইসিইউ চালু করা হয়েছে। বর্তমানে ওসমানী হাসপাতালের আইসিইউতে ১০ জন এবং শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালের আইসিইউতে ৫ জন এবং সাধারণ বেডে ৮৭ জন হাম আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছেন।

পরিদর্শনকালে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. জিয়াউর রহমান চৌধুরী, সিসিকের সচিব মো. আশিক নূর, সিলেটের সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দিন, সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলামসহ সংশ্লিষ্ট চিকিৎসক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/আরএইচ
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
বাংলাদেশে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ে’ ভারতের সম্পৃক্ততা ছিল না
বাংলাদেশে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ে’ ভারতের সম্পৃক্ততা ছিল না
সাংবাদিক হওয়ার নীতিমালা চান ডিসিরা, ভাবছে মন্ত্রণালয়
সাংবাদিক হওয়ার নীতিমালা চান ডিসিরা, ভাবছে মন্ত্রণালয়
দেশে হাম ও উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু
দেশে হাম ও উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg