ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  রোববার | ১০ মে ২০২৬ | ২৭ বৈশাখ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: রোববার, ১০ মে, ২০২৬, ১৭:৪১
চলমান বার্তা:
মালয়েশিয়ায় পৃথক দুর্ঘটনায় তিন বাংলাদেশি নিহত
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: রোববার, ১০ মে, ২০২৬, ১৫:৩২  (ভিজিটর : )

মালয়েশিয়ার বিভিন্ন স্থানে পৃথক তিনটি দুর্ঘটনায় তিন বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন। 

নিহতরা হলেন- ঝিনাইদহের জমির শেখ, কক্সবাজারের জাফর আলম ও মো. ফজলুর রহমান। কর্মস্থলে ভবন থেকে পড়ে এবং সড়ক দুর্ঘটনার কবলে পড়ে তাঁদের মৃত্যু হয়।

কক্সবাজারের উখিয়া উপজেলার টাইংগাকাটা এলাকার বাসিন্দা জাফর আলম দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় নির্মাণশ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। গত মঙ্গলবার ডিংকেল এলাকায় একটি নির্মাণাধীন ভবনের ছাদে কাজ করার সময় অসাবধানতাবশত তিনি নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে সহকর্মীরা নিশ্চিত করেছেন।

এদিকে গত শুক্রবার বিকেলে কেলাং মহাসড়কে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান ঝিনাইদহের মহেশপুরের বাসিন্দা জমির শেখ। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মহাসড়কে যান্ত্রিক ত্রুটির কারণে একটি লরি হঠাৎ থেমে গেলে সেটিকে সহায়তা করতে আরও একটি লরি ও পিকআপ ভ্যান পাশে দাঁড়ায়। এ সময় পেছন থেকে আসা একটি দ্রুতগামী লরি নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা যানবাহনগুলোকে সজোরে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। এতে জমির শেখ ও এক স্থানীয় নাগরিক নিহত হন। অতিরিক্ত গতির কারণে এই সংঘর্ষ ঘটেছে বলে প্রাথমিক তদন্তে জানিয়েছে পুলিশ।

অন্যদিকে সারাওয়াক প্রদেশের মেরাডং এলাকায় লরির ধাক্কায় মো. ফজলুর রহমান (৪০) নামে এক বাংলাদেশি সেতু নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। 

মেরাডং জেলা পুলিশ প্রধান তানস্লী মেরিং জানান, সকাল পৌনে নয়টার দিকে রাস্তা পার হওয়ার সময় সিবুগামী একটি লরি ফজলুর রহমানকে ধাক্কা দেয়। লরিটির গতিবেগ এবং স্বল্প দূরত্বের কারণে চালক ব্রেক চেপেও দুর্ঘটনা এড়াতে পারেননি। মাথায় গুরুতর আঘাত পাওয়ায় ঘটনাস্থলেই ফজলুর রহমানের মৃত্যু হয়।

নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য স্থানীয় হাসপাতালের মর্গে রাখা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও কুয়ালালামপুরস্থ বাংলাদেশ দূতাবাসকে এই অনাকাঙ্ক্ষিত মৃত্যুর বিষয়ে অবহিত করা হয়েছে বলে জানা গেছে। 

দেশবার্তা/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
সীমান্তে রক্তপাত ও ভারতের ভূমিকা নিয়ে প্রশ্ন রিজভীর
সীমান্তে রক্তপাত ও ভারতের ভূমিকা নিয়ে প্রশ্ন রিজভীর
হামে মৃত্যু: ৩৫২ শিশুর প্রতি পরিবারকে দুই কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রিট
হামে মৃত্যু: ৩৫২ শিশুর প্রতি পরিবারকে দুই কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রিট
জনগণের শান্তি–নিরাপত্তা নিশ্চিত করুন: পুলিশের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
জনগণের শান্তি–নিরাপত্তা নিশ্চিত করুন: পুলিশের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg