ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  রোববার | ১৪ জুন ২০২৬ | ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: শনিবার, ১৩ জুন, ২০২৬, ২১:১৬
চলমান বার্তা:
কানাডার টরন্টোয় এনসিপির মানববন্ধন
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ১৭:৩১  (ভিজিটর : )

জুলাই সনদ ও গণভোটের রায় বাতিলের প্রতিবাদে কানাডার টরন্টোয় মানববন্ধন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কানাডা ডায়াস্পোরা অ্যালায়েন্স। 

গত রোববার (২৬ এপ্রিল) বিকেলে টরন্টোর ডেন্টোনিয়া পার্কে এই কর্মসূচির আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে জনআকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে জুলাই সনদ ও গণভোটের গুরুত্ব অপরিসীম। এগুলো বাতিলের সিদ্ধান্ত প্রবাসীদের মাঝেও উদ্বেগ সৃষ্টি করেছে। বক্তারা অবিলম্বে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানান।

কর্মসূচিতে বক্তব্য দেন এনসিপি-কানাডা ডায়াস্পোরা অ্যালায়েন্সের আহ্বায়ক রোকেয়া পারভীন, যুগ্ম সদস্য সচিব জান্নাত নুর লীজা এবং মুখ্য সংগঠক মিল্টন সৈয়দ রেজা। এ সময় সংহতি প্রকাশ করে আরও বক্তব্য দেন সংগঠনের সদস্য মাহির আরিয়ান, আবরার ইবনে মিজান, রেজা সাত্তার, শামীমা সানী, মহিউদ্দিন আহমেদ ও আবু সেলিম আহমেদ প্রমুখ।

টরন্টো ও এর পার্শ্ববর্তী গ্রেটার টরন্টো এরিয়ার (জিটিএ) বিভিন্ন এলাকা থেকে জাতীয় নাগরিক পার্টির বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ প্রবাসী এই মানববন্ধনে অংশ নেন। অংশগ্রহণকারীরা বিভিন্ন প্ল্যাকার্ড ও ফেস্টুন হাতে নিয়ে তাঁদের দাবির সপক্ষে স্লোগান দেন।

দেশবার্তা/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
কেন অপহরণের নাটক সাজালেন শিবির নেতা জিসান, জানালো পুলিশ
কেন অপহরণের নাটক সাজালেন শিবির নেতা জিসান, জানালো পুলিশ
প্রধানমন্ত্রীর ভুল-ভাল কথায় বাংলাদেশ লজ্জিত হবে: জামায়াত আমির
প্রধানমন্ত্রীর ভুল-ভাল কথায় বাংলাদেশ লজ্জিত হবে: জামায়াত আমির
ট্রিলিয়ন ডলারে চাঁদে ২০০ বার যাতায়াতসহ আর কী কী সম্ভব
ট্রিলিয়ন ডলারে চাঁদে ২০০ বার যাতায়াতসহ আর কী কী সম্ভব
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg