ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  বৃহস্পতিবার | ১১ জুন ২০২৬ | ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: বুধবার, ১০ জুন, ২০২৬, ২১:১৭
চলমান বার্তা:
ফেনীর প্রবীণ সাংবাদিক ওসমান হারুন মারা গেছেন
ফেনী প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ১৪:২৫  (ভিজিটর : )

ফেনীর প্রবীণ সাংবাদিক, এনটিভি ও দৈনিক জনকণ্ঠের ফেনী প্রতিনিধি ওছমান হারুন মাহমুদ দুলাল মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর।

মঙ্গলবার ভোরে ফেনী ডায়াবেটিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, আজ ভোর সাড়ে চারটার দিকে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে ফেনী ডায়াবেটিক হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ওছমান হারুন মাহমুদ দুলাল ফেনীর ফুলগাজী উপজেলার সদর ইউনিয়নের ঘনিয়ামোড়া গ্রামের ডাক্তারবাড়ির বাসিন্দা। তিনি সিরাজুল ইসলামের কনিষ্ঠ ছেলে।

বাদ জোহর ফেনীর ঐতিহাসিক মিজান ময়দানে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

ওছমান হারুন মাহমুদ দুলাল তিন দশকের বেশি সময় ধরে ফেনীতে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ছিলেন। তিনি ফেনী রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি ছিলেন। তাঁর মৃত্যুতে জেলার সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের বিভিন্ন ব্যক্তি ও সংগঠন শোক প্রকাশ করেছে।

ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও বাসসের ফেনী প্রতিনিধি মোহাম্মদ শাহাদাত হোসেন এবং সাধারণ সম্পাদক ও এটিএন নিউজের ফেনী প্রতিনিধি দিদারুল আলম এক শোকবার্তায় তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। একই সঙ্গে মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

এছাড়া ফেনী সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. জহিরুল হক মিলন ও সাধারণ সম্পাদক সৈয়দ মনির আহমেদও পৃথক শোকবার্তায় ওছমান হারুন মাহমুদ দুলালের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন।

প্রতিনিধি/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
পাকিস্তানে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, আরোহীদের সবাই নিহত
পাকিস্তানে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, আরোহীদের সবাই নিহত
সালমান শাহর দেহাবশেষ কবর থেকে উত্তোলনের নির্দেশ
সালমান শাহর দেহাবশেষ কবর থেকে উত্তোলনের নির্দেশ
যুক্তরাষ্ট্রে বিশ্বকাপের প্রত্যাবর্তন, ৩২ বছরে কতটা বদলেছে ফুটবলের মহাযজ্ঞ
যুক্তরাষ্ট্রে বিশ্বকাপের প্রত্যাবর্তন, ৩২ বছরে কতটা বদলেছে ফুটবলের মহাযজ্ঞ
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg