ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  বুধবার | ১০ জুন ২০২৬ | ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: বুধবার, ১০ জুন, ২০২৬, ১৯:৩১
চলমান বার্তা:
বাগেরহাটে গ্রাম আদালত সক্রিয়করণে অংশীজনদের সঙ্গে সমন্বয় সভা
বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১০ জুন, ২০২৬, ১৮:০৭  (ভিজিটর : )

বাগেরহাটে “গ্রাম আদালত কার্যক্রম” সম্পর্কে জনসচেতনতা তৈরি এবং প্রচার-প্রচারণা কার্যক্রম জোরদারে স্থানীয় অংশীজনদের সঙ্গে একটি বিশেষ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেন। স্থানীয় সরকার শাখার উপপরিচালক (ভারপ্রাপ্ত) মেজবাহ উদ্দীন সভায় সভাপতিত্ব করেন।

“বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়) প্রকল্প”-এর আওতায় স্থানীয় সরকার বিভাগ এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সহযোগিতায় জেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে।

সভায় প্রকল্পের জেলা ম্যানেজার নাজমুল হাসানের উপস্থাপনায় বিগত দিনের গ্রাম আদালতের মামলার বিস্তারিত তথ্যচিত্র প্রতিবেদন উপস্থাপন করা হয়।

বক্তারা তৃণমূল পর্যায়ে গ্রাম আদালতের কার্যকারিতা এবং এর মাধ্যমে সাধারণ মানুষের দোরগোড়ায় আইনি সেবা পৌঁছে দেওয়ার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। জনসচেতনতা বাড়াতে স্থানীয় জনপ্রতিনিধি ও শিক্ষকদের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ, তা সভায় বিশেষভাবে তুলে ধরা হয়।

অনুষ্ঠানে সরকারি-বেসরকারি কর্মকর্তা, স্থানীয় বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/আরএইচ
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
কুকুরে কামড় বাড়লেও জলাতঙ্ক টিকার ঘাটতি হবে না: স্বাস্থ্যমন্ত্রী
কুকুরে কামড় বাড়লেও জলাতঙ্ক টিকার ঘাটতি হবে না: স্বাস্থ্যমন্ত্রী
জ্যৈষ্ঠের শেষেই বর্ষার আগমনী বার্তা, তাপপ্রবাহের অবসান
জ্যৈষ্ঠের শেষেই বর্ষার আগমনী বার্তা, তাপপ্রবাহের অবসান
হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু
হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু
যুক্তরাষ্ট্রে বিশ্বকাপের প্রত্যাবর্তন, ৩২ বছরে কতটা বদলেছে ফুটবলের মহাযজ্ঞ
যুক্তরাষ্ট্রে বিশ্বকাপের প্রত্যাবর্তন, ৩২ বছরে কতটা বদলেছে ফুটবলের মহাযজ্ঞ
বৃক্ষরোপণের মাধ্যমে বাসযোগ্য পৃথিবী গড়ার আহ্বান ডা. জুবাইদা রহমানের
বৃক্ষরোপণের মাধ্যমে বাসযোগ্য পৃথিবী গড়ার আহ্বান ডা. জুবাইদা রহমানের
মার্কিন হেলিকপ্টার ভূপাতিতের দাবির পর ইরানে যুক্তরাষ্ট্রের হামলা
মার্কিন হেলিকপ্টার ভূপাতিতের দাবির পর ইরানে যুক্তরাষ্ট্রের হামলা
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg