ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  শনিবার | ২০ জুন ২০২৬ | ৬ আষাঢ় ১৪৩৩ 

সর্বশেষ আপডেট: শনিবার, ২০ জুন, ২০২৬, ১৫:৫১
চলমান বার্তা:
মাগুরায় জামায়াতের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত
মাগুরা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৬ মে, ২০২৬, ১৬:৩৩  (ভিজিটর : )

মাগুরায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইউনিয়ন আমীর ও সেক্রেটারীদের নিয়ে দিনব্যাপী এক শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। শনিবার শহরের আল আমিন কমপ্লেক্সে এই শিবিরের আয়োজন করা হয়।

মাগুরা জেলা জামায়াতের আমীর অধ্যাপক এম বি বাকেরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতে ইসলামীর আমীর ও কেন্দ্রীয় মজলিশে শুরার অন্যতম সদস্য অ্যাডভোকেট রুহুল আমিন (এমপি)।

শিক্ষা শিবিরে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ডক্টর আবু সাদিক এবং মাগুরা জেলা জামায়াতে ইসলামীর সাবেক জেলা আমীর আব্দুল মতিন।

জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী অধ্যাপক মাওলানা মশিউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা মো. মাহবুবুর রহমান, সেক্রেটারী অধ্যাপক মাওলানা সাইদ আহমেদ বাচ্চু, অফিস সেক্রেটারী মো. খায়রুল ইসলাম, যুব ও ক্রীড়া বিষয়ক সেক্রেটারী অধ্যাপক মাওলানা রবিউল ইসলাম, আইসিটি সেক্রেটারী মাওলানা কবীর হুসাইন এবং সমাজকল্যাণ সেক্রেটারী আলমগীর হোসেনসহ জেলা ও উপজেলার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

দিনব্যাপী এই শিক্ষা শিবিরে সংগঠনের সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি এবং আদর্শিক বিভিন্ন দিকনির্দেশনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

প্রতিনিধি/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
https://thedailydeshbarta.com/ad/1781938701_RightPanelSquare.jpg
Loading...
Loading...
দেশবার্তা    বিজ্ঞাপন    সার্কুলেশন    শর্তাবলি ও নীতিমালা    গোপনীয়তা নীতি    যোগাযোগ   
স্বত্ব © ২০২৬ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।