ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  শনিবার | ২০ জুন ২০২৬ | ৬ আষাঢ় ১৪৩৩ 

সর্বশেষ আপডেট: শনিবার, ২০ জুন, ২০২৬, ১৬:০৬
চলমান বার্তা:
ফেনীতে অ্যাম্বুলেন্সে থেকে ভারতীয় মদ জব্দ, আটক দুই
ফেনী প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২০ জুন, ২০২৬, ১৫:৩০  (ভিজিটর : )

ফেনীর পরশুরামে অ্যাম্বুল্যান্স করে মাদক পাচারের সময় দুই জনকে আটক করেছে পুলিশ। এসময় পাঁচটি কার্টনের মধ্যে ১১৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।

শনিবার (২০ জুন) সকালে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে পরশুরাম-ফেনী সড়কে সমিতি রোডের পাশে অ্যাম্বুল্যান্সে অভিযান চালিয়ে এসব মদসহ দুজনকে আটক করে।

আটক অ্যাম্বুল্যান্সচালক জসিম উদ্দিন (৫১) পশ্চিম সাহেব নগর চৌধুরী বাড়ির আশ্রাফ আলীর ছেলে এবং মিনহাজুর রহমান প্রকাশ (অমি) (২১) পরশুরাম পৌরসভার দক্ষিণ কোলাপাড়া মিজানুর রহমানের ছেলে।

পরশুরাম মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আশ্রফুল ইসলাম বলেন, অ্যাম্বুল্যান্সের ভেতরে অভিনব কৌশলে মাদককারবারিরা মাদক পাচারের সময় ১১৭ বোতল মাদক জব্দ করা হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদক পাচারের অভিযোগে গাড়িসহ মামলা দায়ের প্রক্রিয়া চলছে।

প্রতিনিধি/আরএইচ
মতামত লিখুন:
আরও পড়ুন 
https://thedailydeshbarta.com/ad/1781938701_RightPanelSquare.jpg
Loading...
Loading...
দেশবার্তা    বিজ্ঞাপন    সার্কুলেশন    শর্তাবলি ও নীতিমালা    গোপনীয়তা নীতি    যোগাযোগ   
স্বত্ব © ২০২৬ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।