ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  সোমবার | ১৮ মে ২০২৬ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: রোববার, ১৭ মে, ২০২৬, ২১:৫২
চলমান বার্তা:
সিরাজগঞ্জে ইউএনও অফিসে বিএনপি নেতাকর্মীদের হামলায় ইজারাদার আহত
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৭ মে, ২০২৬, ২০:০৯  (ভিজিটর : )

সিরাজগঞ্জে ইউএনও অফিসে গণপিটুনির শিকার হয়েছেন সোহেল মোল্লা (৫০) নামে এক ইজারাদার। গুরুতর আহত সোহেল মোল্লাকে সিরাজগঞ্জের খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে বেলকুচি থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

রোববার (১৭ মে) দুপুর ৩টার দিকে বেলকুচি উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) অফিসে এই হামলার ঘটনা ঘটে। আহত সোহেল মোল্লা বেলকুচি উপজেলার দৌলতপুর ইউনিয়ন পরিষদের সদস্য ও এনায়েতপুর থানার বিএনপির সাবেক সদস্য।

ঘটনাস্থলে গিয়ে জানা যায়, রোববার বেলকুচি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আগামী পবিত্র ঈদুল আযজা উপলক্ষে অস্থায়ী পশুর হাটের উন্মুক্ত ডাক অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। বিকেল ৩টার দিকে হাট ডাকে অংশ নিতে ইউএনও কার্যালয়ে প্রবেশ করেন সোহেল মোল্লা। তিনি হলরুমে অবস্থান করা অবস্থায় বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব বনী আমিন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক গোলাম আজম ও বেলকুচি পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আলতাফ হাজী উপস্থিতিতে বিএনপি, ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা সোহেল মোল্লাকে তৃতীয় তলার হলরুম থেকে তুলে নিয়ে গণপিটুনি দিতে দিতে নিচে নামিয়ে আনেন। পরে গুরুতর আহত অবস্থায় তাকে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দেয়।

এ ব্যাপারে আহত সোহেল মোল্লা বলেন, ইজারায় অংশ না নেওয়ার জন্য আমাকে বেলকুচি বিএনপির নেতারা আগেই থেকে হুমকী দিয়ে আসছিলো। দুপুরে আমি বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের হলরুমে অবস্থান করা অবস্থায় বেলকুচি উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক রহিস ব্যাপারি, দৌলতপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম ও এনায়েতপুর থানা ছাত্রদলের আহবায়ক কামরুল ইসলাম সোহাগ নেতৃত্বে প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী আমার উপর হামলা চালায়। আমাকে তৃতীয়তলা থেকে তুলে নিয়ে মারতে মারতে নিচ তলায় নামিয়ে নিয়ে আসে।

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। যারা হামলা করেছে তাদের কাউকে পাওয়া যায়নি। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। হামলায় আহত সোহেল মোল্লা অভিযোগ দাখিল করলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

এ বিষয়ে বেলকুচি উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) আফরিন জাহান বলেন, আমি জেলা প্রশাসক কার্যালয়ে মিটিংএ আছি। হামলার ঘটনা সম্পর্কে আমি অবগত হয়ে তাৎক্ষনিক পুলিশ পাঠিয়েছি। পুলিশ তদন্ত করে ব্যবস্থা নেবে।

প্রতিনিধি/আরএইচ
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
আগামী সপ্তাহে ইরানে ফের হামলা চালাবে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
আগামী সপ্তাহে ইরানে ফের হামলা চালাবে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
প্রধানমন্ত্রীর সঙ্গে সম্পাদক পরিষদের নেতাদের বৈঠক
প্রধানমন্ত্রীর সঙ্গে সম্পাদক পরিষদের নেতাদের বৈঠক
বাংলাদেশ থেকে ৬ হাজার ড্রাইভার নেবে দুবাই, সাক্ষাৎকার শুরু সোমবার
বাংলাদেশ থেকে ৬ হাজার ড্রাইভার নেবে দুবাই, সাক্ষাৎকার শুরু সোমবার
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg