ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  শনিবার | ২০ জুন ২০২৬ | ৬ আষাঢ় ১৪৩৩ 

সর্বশেষ আপডেট: শনিবার, ২০ জুন, ২০২৬, ১৬:০৬
চলমান বার্তা:
ছাগলে পাতা খাওয়াকে কেন্দ্র করে পিটিয়ে হত্যার অভিযোগ, আটক ১
পাবনা প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৪ মে, ২০২৬, ১৫:২৩  (ভিজিটর : )

ছাগলে সজনে গাছের পাতা খাওয়াকে কেন্দ্র করে মাহাবুল হোসেন (৬০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে। এ ঘটনায় জড়িত একজনকে আটক করেছে পুলিশ। 

রোববার পাবনার ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়নের সাহাপুর পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মাহাবুল ওই এলাকার মৃত আজিজুল প্রামাণিকের ছেলে। আর আটক ব্যক্তি আবুল বাশার মুন্সী একই এলাকার আবুল কাশেম মুন্সীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে মাহাবুলের একটি ছাগল প্রতিবেশী বাশার মুন্সী ও তার বড় ভাই তসলিম মুন্সীর সজনে গাছের পাতা খায়। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে মারামারিতে জড়িয়ে পড়েন তারা।

অভিযোগ রয়েছে, এ সময় বাশার মুন্সী ও তসলিম মুন্সী গাছের লাঠি দিয়ে মাহাবুলের ঘাড়, মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি পিটিয়ে আহত করেন। এতে মাহাবুল হোসেন গুরুতর আহত হলে স্থানীয় লোকজন ও স্বজনরা তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে খবর পেয়ে ঈশ্বরদী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুর রহমান বলেন, এ ঘটনায় পুলিশ অভিযুক্ত বাশার মুন্সীকে আটক করেছে। অপর আসামিকে আটকের চেষ্টা চলছে। বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে এখনও কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি বলেও জানান তিনি।

প্রতিনিধি/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
https://thedailydeshbarta.com/ad/1781938701_RightPanelSquare.jpg
Loading...
Loading...
দেশবার্তা    বিজ্ঞাপন    সার্কুলেশন    শর্তাবলি ও নীতিমালা    গোপনীয়তা নীতি    যোগাযোগ   
স্বত্ব © ২০২৬ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।