ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  শনিবার | ২০ জুন ২০২৬ | ৬ আষাঢ় ১৪৩৩ 

সর্বশেষ আপডেট: শনিবার, ২০ জুন, ২০২৬, ১৬:০৬
চলমান বার্তা:
মাগুরায় মোটরসাইকেল চোর চক্রের সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোটরসাইকেল
মাগুরা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১ জুন, ২০২৬, ১৭:০৮  (ভিজিটর : )

মাগুরা জেলা পুলিশের ধারাবাহিক অপরাধ দমন অভিযানে গুরুত্বপূর্ণ সাফল্য অর্জিত হয়েছে। সমসাময়িক আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং মোটরসাইকেল চোর চক্রের বিরুদ্ধে পরিচালিত বিশেষ অভিযানের অগ্রগতি তুলে ধরতে রোববার বিকেলে পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মোটরসাইকেল চুরি প্রতিরোধে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করছে মাগুরা জেলা পুলিশ।

পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন এবং অতিরিক্ত পুলিশ সুপার থান্দার খায়রুল হাসান-এর নেতৃত্ব ও নির্দেশনায় সদর থানার একটি আভিযানিক দল গত ৩১ মে রাতে সদর উপজেলার লক্ষীকান্দর গ্রামে অভিযান চালায়। এ সময় রাশিদুল ইসলাম রিংকুর মুরগির খামার থেকে ৫টি মোটরসাইকেল উদ্ধার করা হয়। পরে মহম্মদপুর থানা পুলিশ আরও একটি মোটরসাইকেল উদ্ধার করে। এ নিয়ে মোট ৬টি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

অভিযানে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের সদস্য মো. পলাশ (৩৬) কে গ্রেপ্তার করা হয়। তিনি মাগুরা শহরের মীরপাড়া এলাকার সাহেব আলীর ছেলে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে বিভিন্ন স্থান থেকে চোরাই মোটরসাইকেলগুলো উদ্ধার করা হয়।

প্রাথমিক তদন্তে জানা গেছে, চক্রের সদস্যরা বিভিন্ন জেলায় ভাগ হয়ে মোটরসাইকেল চুরি, জাল কাগজপত্র তৈরি, নম্বর পরিবর্তন, ক্রেতা সংগ্রহ এবং বিক্রির কাজ পরিচালনা করত। গ্রেপ্তারকৃতের দেওয়া তথ্যের ভিত্তিতে চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এছাড়া গত দুই মাসে মাগুরা জেলা পুলিশ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও মাদক উদ্ধার করেছে। পুলিশের দাবি, ধারাবাহিক অভিযানের ফলে জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতিরও উন্নতি হয়েছে।

মাগুরা জেলা পুলিশ জানিয়েছে, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে অপরাধ, মাদক, চুরি, ডাকাতি ও সন্ত্রাসবিরোধী অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে। একই সঙ্গে অপরাধ দমনে সাধারণ মানুষের সহযোগিতা কামনা করা হয়েছে।

প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার শিবলী সাদিকসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/আরএইচ

মতামত লিখুন:
আরও পড়ুন 
https://thedailydeshbarta.com/ad/1781938701_RightPanelSquare.jpg
Loading...
Loading...
দেশবার্তা    বিজ্ঞাপন    সার্কুলেশন    শর্তাবলি ও নীতিমালা    গোপনীয়তা নীতি    যোগাযোগ   
স্বত্ব © ২০২৬ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।