ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  শনিবার | ২০ জুন ২০২৬ | ৬ আষাঢ় ১৪৩৩ 

সর্বশেষ আপডেট: শনিবার, ২০ জুন, ২০২৬, ১৬:০৬
চলমান বার্তা:
জেলা পরিষদের ডাকবাংলো থেকে নারী ও দুই কন্যা শিশুর মরদেহ উদ্ধার
বরগুনা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ১৩:২৪  (ভিজিটর : )

বরগুনা পৌর শহরের আবুল হোসেন ঈদগাহ্ মাঠ সংলগ্ন জেলা পরিষদের ডাকবাংলোর নতুন ভবনের তৃতীয় তলা থেকে দুই শিশু ও এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বুধবার (৩ জুন) বিকেল ৪টার দিকে ডাকবাংলোর তৃতীয় তলার খাকদোন-৩ ও খাকদোন-৪ নামে দুটি রুম থেকে মা ও দুই কন্যা শিশুর লাশ উদ্ধার করা হয়। নিহতরা বরগুনা পৌরসভার কালীবাড়ী এলাকার দুলাল চন্দ্র বিশ্বাসের স্ত্রী ইতি রাণী ও তার দুই শিশু কন্যা আরাধা বিশ্বাস (১৩) এবং অনুরাধা বিশ্বাস (৩.৫)।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা, জেলা পরিষদ প্রশাসক মো: নজরুল ইসলাম মোল্লা, অতিরিক্ত পুলিম সুপার মোহাম্মদ ইব্রাহীম, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. শাহ আজিজ, সদর থানারন অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল আলীমসহ প্রশাসনের ঊর্দ্ধতন কর্মকর্তা, গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা। 

এসময় নিহতদের পরিচয় শনাক্ত করে সুরতহালসহ মৃত্যুর রহস্য উদঘাটনে ডাকবাংলোর সকল সিসি টিভি ফুটেজ সংগ্রহ ও পর্যবেক্ষণ করেন পুলিশের সিআইডি বিভাগ। প্রাথমিকভাবে ধারণা করা হয়, ওই নারী ও দুই শিশুকে হত্যা করা হয়েছে।

নিহত নারী হলেন- বরগুনা শহরের কালিবাড়ী এলাকার দুলাল রায়ের স্ত্রী স্মৃতি রানী। তিনি জেলা পরিষদ ডাকবাংলোতে মাস্টাররুলে খন্ডকালীন পরিচ্ছন্নতা কর্মী হিসেবে সদ্য যোগদান করেন। চাকুরির বয়স চলতি মাসের ৫ তারিখে দুই মাস পূর্ণ হত। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে ডাকবাংলোর পরিচ্ছন্নতাকর্মীরা পাশাপাশি দুটি কক্ষে লাশগুলো দেখে পুলিশে খবর দেন। পরে বরগুনা থানা পুলিশ ও ডিবি পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাদের লাশ উদ্ধার করেন।

বরগুনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল আলীম জানান, ঘটনার রহস্য উদঘাটনে পুলিশের একাধিক টিম কাজ করছে। তিনজনের লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।

প্রতিনিধি/আরএইচ
মতামত লিখুন:
আরও পড়ুন 
https://thedailydeshbarta.com/ad/1781938701_RightPanelSquare.jpg
Loading...
Loading...
দেশবার্তা    বিজ্ঞাপন    সার্কুলেশন    শর্তাবলি ও নীতিমালা    গোপনীয়তা নীতি    যোগাযোগ   
স্বত্ব © ২০২৬ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।