ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  শনিবার | ২০ জুন ২০২৬ | ৬ আষাঢ় ১৪৩৩ 

সর্বশেষ আপডেট: শনিবার, ২০ জুন, ২০২৬, ১৫:৫১
চলমান বার্তা:
লক্ষ্মীপুরে বিএনপি নেতা জহির উদ্দিনের মুক্তির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ১৩:৫০  (ভিজিটর : )

লক্ষ্মীপুরে মিথ্যা মামলায় কারাগারে থাকা বিএনপি নেতা জহির উদ্দিনের মুক্তির দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা। 
বৃহস্পতিবার (৪ জুন) সকালে লক্ষ্মীপুর প্রেসক্লাবের সামনে পৌরসভার ১ নম্বর ওয়ার্ড এলাকাবাসীর আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়। 

কারাগারে আটক জহির উদ্দিন পৌরসভার ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ডেইরি ফার্ম ব্যবসায়ী।
 
মানববন্ধনে বক্তারা বলেন, জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে জহির উদ্দিনের প্রতিবেশীদেরকে মারধর করে আফতাব উদ্দিনসহ অন্যান্যরা। মারধর ও নারীর শ্লীলতাহানির একাধিক ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। ওই সময় জহির উদ্দিন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। তবুও জহির উদ্দিনদের নামে মিথ্যা মামলা দেয় আফতাব উদ্দিনরা। সেই মিথ্যা মামলায় দীর্ঘদিন থেকে কারাবরণ করছেন বিএনপি নেতা ও বিশিষ্ট ডেইরি ফার্ম ব্যবসায়ী জহির উদ্দিন। প্রশাসনকে অনুরোধ জানাবো, সরেজমিন তদন্ত করে জহির উদ্দিন ভাইয়ের মুক্তি দিন। তিনি নির্দোষ, ঘটনার সঙ্গে তিনি জড়িত ছিলেন না। 

তারা আরও বলেন, আফতাব ও তার ভাই মাহতাব উদ্দিন এলাকায় চিহ্নিত ভূমিদস্যু ও জুলুমবাজ হিসাবে পরিচিত। তাদের অনেক টাকা। যা দিয়ে প্রশাসন ও আদালতকে ম্যানেজ করে ফেলেছে তারা। এজন্য আদালত নির্দোষ ব্যক্তি জহির উদ্দিনকে জামিন দিচ্ছে না। উল্টো বিরোধকৃত জমিতে স্থাপনা নির্মাণ করছেন আফতাব উদ্দিন। পুলিশের সহযোগিতা চেয়েও আমরা পাচ্ছি না। আমরা অসহায়, আফতাবরা প্রতারক। তারা জহির উদ্দিনকে কারাগারে বন্দি রেখে জোরপূর্বক বিরোধপূর্ণ জমিতে নির্মাণ কাজ করছে। আজকের এই মানববন্ধন থেকে প্রতারক আফতাবদের নির্মাণ কাজ বন্ধ ও নির্দোষ জহির উদ্দিনের মুক্তি দাবি করছি।

মানববন্ধনে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর পৌরসভা ১ নম্বর ওয়ার্ড বিএনপির সহ সাধারণ সম্পাদক মো. মামুন, বিএনপি নেতা মো. রুবেল, জহির উদ্দিনের ভাই মো. আলিম উদ্দিন, ছেলে মো. নাঈম, মেয়ে জান্নাতুল ফেরদৌস, জান্নাতুল মাওয়াসহ আরও অনেকে।

প্রতিনিধি/আরএইচ
মতামত লিখুন:
আরও পড়ুন 
https://thedailydeshbarta.com/ad/1781938701_RightPanelSquare.jpg
Loading...
Loading...
দেশবার্তা    বিজ্ঞাপন    সার্কুলেশন    শর্তাবলি ও নীতিমালা    গোপনীয়তা নীতি    যোগাযোগ   
স্বত্ব © ২০২৬ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।