ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  মঙ্গলবার | ২৮ জুলাই ২০২৬ | ১৩ শ্রাবণ ১৪৩৩ 

সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ১৫:৩৬
চলমান বার্তা:
গাইবান্ধায়‎ বজ্রপাতে মা ও ছেলের মৃত্যু
গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ১৪:৫২  (ভিজিটর : )

গাইবান্ধার সাঘাটা উপজেলার ভরতখালী ইউনিয়নের মান্দুরা গ্রামের দাসপাড়ায় বজ্রপাতে মা ও ছেলের মৃত্যু হয়েছে। ‎নিহতরা- হলেন ওই গ্রামের শৈলেন চন্দ্র দাসের স্ত্রী কল্পনা রাণী (৫৬) ও তার ছেলে সোহাগ চন্দ্র দাস (৩০)।

‎স্থানীয়রা জানায়, বুধবার (৩ জুন) সন্ধ্যার সময় হঠাৎ মেঘাচ্ছন্ন হয়ে আকাশ কালো হয়ে ও গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়। বৃষ্টির সময় তড়িঘড়ি করে মা কল্পনা রাণী ও ছেলে সোহাগ চন্দ্র দাস রাস্তায় শুকাতে দেয়া খড় তুলতে থাকে। এসময় আকস্মিক বজ্রপাতের ঘটনা ঘটে। এতে তারা দুজনই গুরতর আহত হলে স্থানীয়রা দ্রæত উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নেয়ার পথে তাদের মৃত্যু হয়। সোহাগ চন্দ্র দাস ঢাকার একটি পোশাক কারখানায় চাকরি করতেন। ঈদের ছুটিতে তিনি বাড়িতে এসেছিলেন।

‎এব্যাপারে ভরতখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ফারুক হোসেন মন্ডল মান্দুরা দাসপাড়া গ্রামে বজ্রপাতে মা ও ছেলে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রতিনিধি/আরএইচ
মতামত লিখুন:
আরও পড়ুন 
Loading...
Loading...
দেশবার্তা    বিজ্ঞাপন    সার্কুলেশন    শর্তাবলি ও নীতিমালা    গোপনীয়তা নীতি    যোগাযোগ   
স্বত্ব © ২০২৬ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।