ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  মঙ্গলবার | ২৮ জুলাই ২০২৬ | ১৩ শ্রাবণ ১৪৩৩ 

সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ১৫:৩৬
চলমান বার্তা:
সন্ধ্যা ৭টার মধ্যে ঢাকায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৫ জুন, ২০২৬, ১৫:৪৮ আপডেট: ০৫.০৬.২০২৬ ১৮:২১  (ভিজিটর : )

রাজধানী ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকায় আজ শুক্রবার সন্ধ্যা ৭টার মধ্যে অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। 

আবহাওয়া অধিদপ্তর আজ দুপুর ১টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া এক পূর্বাভাসে এই তথ্য জানিয়েছে।

আবহাওয়া অফিস জানায়, এই সময়ে ঢাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। বৃষ্টিপাতের কারণে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। এ ছাড়া দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

আজ দুপুর ১২টায় রাজধানীতে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৭০ শতাংশ। এর আগে গতকাল বৃহস্পতিবার ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং আজ শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, আজ দুপুর ১টা পর্যন্ত পূর্ববর্তী ৬ ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি।

আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৪৩ মিনিটে এবং আগামীকালের সূর্যোদয় হবে ভোর ৫টা ১১ মিনিটে।

দেশবার্তা/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
Loading...
Loading...
দেশবার্তা    বিজ্ঞাপন    সার্কুলেশন    শর্তাবলি ও নীতিমালা    গোপনীয়তা নীতি    যোগাযোগ   
স্বত্ব © ২০২৬ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।