ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  রোববার | ২১ জুন ২০২৬ | ৭ আষাঢ় ১৪৩৩ 

সর্বশেষ আপডেট: রোববার, ২১ জুন, ২০২৬, ০:১৬
চলমান বার্তা:
এতিম ও পথশিশুদের মানবিক উন্নয়নে সরকার কাজ করছে: সমাজকল্যাণমন্ত্রী
ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৫ জুন, ২০২৬, ১৬:১৫  (ভিজিটর : )

মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, এতিম ও পথশিশুদের সুরক্ষা ও মানবিক উন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করছে। সরকারি শিশু সদনগুলোকে আধুনিক ও শিশুবান্ধব পরিবেশে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

শুক্রবার (৫ জুন) ময়মনসিংহ সিটি করপোরেশন এলাকায় অবস্থিত সরকারি শিশু সদন (বালক) পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

পরিদর্শনকালে মন্ত্রী শিশু সদনের সার্বিক কার্যক্রম, আবাসন ব্যবস্থা, খাবারের মান, শিক্ষা ও চিকিৎসাসেবার বিভিন্ন দিক ঘুরে দেখেন। তিনি এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের লেখাপড়া, খেলাধুলা এবং বিনোদনের সুযোগ-সুবিধা সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় শিশুদের সঙ্গে কথা বলেন এবং তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী শিশুদের নিরাপত্তা, শিক্ষা ও সার্বিক কল্যাণ নিশ্চিত করতে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। শিশুদের প্রতি আরও আন্তরিক ও দায়িত্বশীল হওয়ার জন্য তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন।

পরিদর্শন শেষে তিনি শিশুদের সঙ্গে কিছু সময় কাটান এবং তাদের মাঝে মিষ্টি ও ফল বিতরণ করেন।

এ সময় ময়মনসিংহের জেলা প্রশাসক মো. সাইফুর রহমান উপস্থিত ছিলেন। এছাড়া স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি শিশু সদনের কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/আরএইচ
মতামত লিখুন:
আরও পড়ুন 
https://thedailydeshbarta.com/ad/1781938701_RightPanelSquare.jpg
Loading...
Loading...
দেশবার্তা    বিজ্ঞাপন    সার্কুলেশন    শর্তাবলি ও নীতিমালা    গোপনীয়তা নীতি    যোগাযোগ   
স্বত্ব © ২০২৬ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।