ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  শনিবার | ২০ জুন ২০২৬ | ৬ আষাঢ় ১৪৩৩ 

সর্বশেষ আপডেট: শনিবার, ২০ জুন, ২০২৬, ১৫:৫১
চলমান বার্তা:
দিনাজপুরে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোডাউন, উচ্ছ্বাসে মুখর শহর
দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ১৪:৪৮  (ভিজিটর : )

ফিফা বিশ্বকাপ ফুটবল-২০২৬ উপলক্ষে দিনাজপুরে ব্রাজিল সমর্থকগোষ্ঠীর উদ্যোগে এক বর্ণাঢ্য শোডাউন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) সকাল থেকে শহরের বিভিন্ন স্থান থেকে ব্রাজিলের সমর্থক, খেলোয়াড় ও শুভাকাঙ্ক্ষীরা এতে অংশ নিতে জড়ো হন।

সকাল সাড়ে ১১টার দিকে হালকা বৃষ্টির মধ্যেই দিনাজপুর শহরের বড় মাঠ সংলগ্ন সিএন্ডবি মোড় থেকে শোডাউনটি শুরু হয়। ব্রাজিল সমর্থকগোষ্ঠী দিনাজপুরের আহ্বায়ক রুবেল ইসলাম ও মুখপাত্র আবুজার সেতুর নেতৃত্বে বের হওয়া শোডাউনটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

শোডাউনে অংশগ্রহণকারীরা ব্রাজিলের পতাকা, ব্যানার ও বিভিন্ন স্লোগানে মুখরিত করে তোলেন পুরো এলাকা। শোভাযাত্রা শুরুর আগে এবং শেষে সমর্থকদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উন্মাদনা।

আয়োজকরা জানান, বিশ্বকাপ ফুটবলকে ঘিরে ব্রাজিল সমর্থকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে দিতেই এই শোডাউনের আয়োজন করা হয়েছে। শোডাউনে বিভিন্ন বয়সী শত শত সমর্থক অংশ নেন।

প্রতিনিধি/আরএইচ
মতামত লিখুন:
আরও পড়ুন 
https://thedailydeshbarta.com/ad/1781938701_RightPanelSquare.jpg
Loading...
Loading...
দেশবার্তা    বিজ্ঞাপন    সার্কুলেশন    শর্তাবলি ও নীতিমালা    গোপনীয়তা নীতি    যোগাযোগ   
স্বত্ব © ২০২৬ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।