ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  শুক্রবার | ১২ জুন ২০২৬ | ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ২০:৫৯
চলমান বার্তা:
সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিবকে রেড ক্রিসেন্টের শুভেচ্ছা
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ১৫:৩৯  (ভিজিটর : )

সাতক্ষীরা জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক, বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক, সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাবেক দুইবারের সংসদ সদস্য এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের পদাধিকারবলে চেয়ারম্যান হাবিবুল ইসলাম হাবিবকে ফুল ও ক্রেস্ট দিয়ে শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার (১১ জুন) বেলা সাড়ে ১১টায় সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসকের কার্যালয়ে গিয়ে নবনিযুক্ত প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করেন তারা।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের ভাইস চেয়ারম্যান মো. আজিজুর রহমান, সেক্রেটারি মো. ওমর ফারুক, নির্বাহী কমিটির সদস্য ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ ডা. আবুল কালাম বাবলা, ফরিদা আক্তার বিউটি, মো. শফিকুল আলম বাবু, মো. জাহিদুল ইসলাম, মো. হাবিবুর রহমান, মো. শফিকুল ইসলাম, মো. মনিরুজ্জামান, ইউনিট লেভেল অফিসার হাসিবুল ইসলাম সোহান, যুব প্রধান মো. ইকবাল কাদির এবং সাবেক যুব প্রধান ইলিয়াস হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

শুভেচ্ছা বিনিময়কালে নেতৃবৃন্দ বলেন, হাবিবুল ইসলাম হাবিবের জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ সাতক্ষীরাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশার প্রতিফলন। তাঁর নেতৃত্বে জেলার উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড আরও গতিশীল হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের কর্মকর্তা, সদস্য ও যুব সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/আরএইচ
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
রাতেই হামলা, ইরানের খার্গ দ্বীপ কেড়ে নেওয়ার হুমকি ট্রাম্পের
রাতেই হামলা, ইরানের খার্গ দ্বীপ কেড়ে নেওয়ার হুমকি ট্রাম্পের
রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে শপিংমল ও দোকানপাট
রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে শপিংমল ও দোকানপাট
জুলাই শহীদ পরিবারকে মাসিক ২০ হাজার টাকা ভাতার প্রস্তাব
জুলাই শহীদ পরিবারকে মাসিক ২০ হাজার টাকা ভাতার প্রস্তাব
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg