ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  শনিবার | ২০ জুন ২০২৬ | ৬ আষাঢ় ১৪৩৩ 

সর্বশেষ আপডেট: শনিবার, ২০ জুন, ২০২৬, ১৫:৫১
চলমান বার্তা:
মহাদেবপুরে বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগে মানববন্ধন
মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ১৬:২১  (ভিজিটর : )

 নওগাঁর মহাদেবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকের বিরুদ্ধে জমি দখল,হিন্দু সম্প্রদায়ের লোকজনের নির্যাতনসহ ক্ষমতার অপব্যবহারের অভিযোগে ভুক্তভোগী এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার গাহলী বাজারে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনে এলাকার ভুক্তভোগীরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মতিন মণ্ডল রাজনৈতিক প্রভাব খাটিয়ে সাধারণ মানুষের জমি দখল, ফসল নষ্ট, পুকুরের মাছ লুটপাটসহ নানা ধরনের হয়রানি ও নির্যাতন চালিয়ে আসছেন। এসব বিষয়ে উপজেলা প্রশাসন ও থানায় অভিযোগ দেওয়া হলেও কার্যকর কোন প্রতিকার পাওয়া যায়নি বলেও দাবি করেন তারা।

ভুক্তভোগী হাসিনা বানু অভিযোগ করেন, তার বসতবাড়ি ভেঙে দেয়া হয়েছে এবং তাকে দেশ ছাড়ার হুমকিও দেয়া হয়েছে। তিনি আরও বলেন, থানায় অভিযোগ করতে গেলেও তা গ্রহণ করা হয়নি। অপর ভুক্তভোগী পরিতোষ মণ্ডল বলেন, সরকার পরিবর্তনের পর আব্দুল মতিনের অনিয়ম ও প্রভাব বিস্তার আরও বেড়েছে।

তিনি অভিযোগ করেন, পারিবারিক সম্পত্তি বিরোধ নিষ্পত্তির নামে তার কাছে দুই লাখ টাকা দাবি করা হয়েছে।

তিনি আরো বলেন, রাজনৈতিক পট পরিবর্তনের পর তার মতো অনেক হিন্দু সম্প্রদায়ের বসতবাড়ি ভাংচুর এবং জোরপুর্বক জমি দখলের ঘটনা ঘটিয়েছে তিনি। মানববন্ধন থেকে ভুক্তভোগীরা অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান। পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভোগীরা। 

তবে অভিযোগের বিষয়ে মহাদেবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মতিন মণ্ডলের মুঠোফোনে গণমাধ্যম কর্মীরা একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

প্রতিনিধি/আরএইচ
মতামত লিখুন:
আরও পড়ুন 
https://thedailydeshbarta.com/ad/1781938701_RightPanelSquare.jpg
Loading...
Loading...
দেশবার্তা    বিজ্ঞাপন    সার্কুলেশন    শর্তাবলি ও নীতিমালা    গোপনীয়তা নীতি    যোগাযোগ   
স্বত্ব © ২০২৬ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।