অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (১২ জুন) সকাল সাড়ে ৯টায় দিনাজপুর শহরের ঘাসিপাড়া জেলা সমাজসেবা কমপ্লেক্সের তিথিডোর হলরুমে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ.জেড.এম. জাহিদ হোসেন।
বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মো. জেদান আল মুসা, পিপিএম এবং রংপুর বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক (উপসচিব) মোছা. জিলুফা সুলতানা।
জেলা প্রশাসক মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এস. এম. হাবিবুল হাসান, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, জেলা সিভিল সার্জন ডা. মো. আসিফ ফেরদৌস এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. আব্দুল মতিন।
এছাড়াও জেলা সমাজসেবা কার্যালয়ের অধীনে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ সম্পন্নকারী ৪৯ জন প্রশিক্ষণার্থীর মধ্যে এককালীন অনুদানের চেক বিতরণ করেন প্রধান অতিথি।
এ সময় জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মুনির হোসেন, দিনাজপুর পৌরসভার সাবেক কাউন্সিলর ও ভারপ্রাপ্ত মেয়র, জেলা যুবদলের আহ্বায়ক এ কে এম মাসুদুল ইসলাম মাসুদসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিনিধি/আরএইচ